‘ছাত্রলীগকে গণধোলাই’ দিয়ে থানায় দিতে বলা সেই ওসিকে বদলি

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
২৬ নভেম্বর ২০২৪, ১৮:৫৭আপডেট : ২৬ নভেম্বর ২০২৪, ১৮:৫৮

চট্টগ্রামের রাঙ্গুনিয়া দক্ষিণ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আহসান হাবিব খানকে বদলি করা হয়েছে। বিএনপির মতবিনিময় সভায় অপেশাদার বক্তব্য দেওয়ার অভিযোগ ওঠার পর মঙ্গলবার (২৬ নভেম্বর) সকালে তাকে বদলি করে দামপাড়া পুলিশ লাইনে সংযুক্ত করা হয়।

চট্টগ্রামের অতিরিক্ত জেলা পুলিশ সুপার (গণমাধ্যম) মো. রাসেল বলেন, ‘প্রশাসনিক কারণে আহসান হাবিব খানকে পুলিশ লাইনে সংযুক্ত করা হয়েছে।’

এর আগে গত রবিবার সন্ধ্যায় রাঙ্গুনিয়া উপজেলার সরফভাটা ইউনিয়নে স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাদের সঙ্গে মতবিনিময় সভায় বক্তব্য দিয়ে আলোচনায় আসেন ওসি আহসান হাবিব খান। সরফভাটা উচ্চবিদ্যালয়ের একটি কক্ষে এ সভার আয়োজন করেন ইউনিয়ন বিএনপির আহ্বায়ক জাহাঙ্গীর সওদাগর। সেখানে ওসির দেওয়া বক্তব্যের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। তিনি ছাত্রলীগের নেতাকর্মীদের গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করার পরামর্শ দেন।

সভার ভিডিওতে ওসিকে বলতে দেখা যায়, যারা ৫ আগস্টের আগে বিভিন্ন মানুষের বাড়িঘর ভাঙচুর করেছে, মারপিট করেছে, দখল করেছে, তাদের গণধোলাই নিয়ে আমার কাছে নিয়ে আসবেন। তাদের ঠাঁই হবে না। নিষিদ্ধ ছাত্রলীগের ঠাঁই হবে না। গণধোলাই দিয়ে থানায় সোপর্দ করবেন। আপনাদের এ পর্যায়ে আওয়ামী লীগ থাকলে, ঠ্যাং ভেঙে দিতো। এটা যদি না পারেন, তবে আর কিছু বলার নেই। এখনও তারা কেমনে হাঁটে?’

ওসির ওই বক্তব্যের ৬ মিনিট ৫০ সেকেন্ডের ভিডিওটিতে দেখা গেছে, তিনি পোশাক পরা অবস্থায়ই দাঁড়িয়ে বক্তব্য দিচ্ছেন। স্থানীয় বিএনপি, যুবদল ও ছাত্রদল নেতাকর্মীরা পাশে ও সামনে বসে রয়েছেন।

ওসি তার বক্তব্যে আরও বলেন, ‘৫ আগস্টে ছাত্র-জনতার অভ্যুত্থানের মূল মাস্টারমাইন্ড আমাদের আদর্শ তারেক রহমান। তার নির্দেশে ঢাকাকে ছয়টি সেক্টরে ভাগ করা হয়েছে। এই ছয় সেক্টরের লোকজনই নতুন করে দেশ স্বাধীন করেছে।’

/এএম/
সম্পর্কিত
অতিরিক্ত আইজিপি হলেন ৫ ডিআইজি
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কিশোর গ্যাং ধরে তাবলীগে পাঠাবো: পুলিশ সুপার
সর্বশেষ খবর
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
ইকরার মৃত্যু: জামিন পেলেন অভিনেতা জাহের আলভীর মা
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
কৃষিকে আধুনিক ও জলবায়ু-সহিষ্ণু করতে সমন্বিত কর্মপরিকল্পনা জরুরি: প্রধানমন্ত্রী
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
শিক্ষা ক্যাডারে বড় পদায়ন, ৩১ শিক্ষককে বদলি
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
খলিলুর রহমানকে মন্ত্রিসভার অভিনন্দন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী