২৭ বছরেও পার্বত্য চট্টগ্রাম চুক্তির মূলধারাগুলো বাস্তবায়িত হয়নি বলে জানিয়েছেন রাঙামাটির সাবেক সংসদ সদস্য ঊষাতন তালুকদার। তিনি বলেন, ‘আমরা চুক্তির মূলধারাগুলোর বাস্তবায়ন চাই। দেশকে নিয়ে কোনও ষড়যন্ত্র আমরা করছি না। কিন্তু আমাদের নিয়ে বিভ্রান্তি ছড়ানো হয়। দীর্ঘ ২৭ বছরেও পাহাড়ে ভূমি সমস্যার সমাধান হয়নি। তাই এই সরকারের কাছে অনুরোধ, পাহাড়ের সমস্যাগুলো দ্রুত সমাধান করুন। তবে আমাদের শান্তিতে থাকতে না দিলে আমাদের ব্যবস্থা আমরা নেবো।’
সোমবার (০২ ডিসেম্বর) সকালে পার্বত্য চট্টগ্রাম চুক্তির ২৭ বছর পূর্তি উপলক্ষে রাঙামাটির জিমনেশিয়াম মাঠে সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।
সমাবেশে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির সহ-সাধারণ সম্পাদক উইন মং জলির সভাপতিত্ব বিশেষ অতিথি ছিলেন সহ-ছাত্র বিষয়ক সম্পাদক জুয়েল চাকমা ও সাংস্কৃতিক ব্যক্তিত্ব শিশির কান্তি চাকমা প্রমুখ।








