শেখ হাসিনার মতো দিনদুপুরে এভাবে কেউ পালায় নাই: এবি পার্টির সদস্যসচিব

ফেনী প্রতিনিধি
০৭ ডিসেম্বর ২০২৪, ২০:০৯আপডেট : ০৭ ডিসেম্বর ২০২৪, ২০:০৯

আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্যসচিব মজিবুর রহমান মঞ্জু বলেছেন, ‌‘শেখ হাসিনা মনে করেছিলেন বিএনপি-জামায়াত-হেফাজতসহ আমদের সবাইকে মেরে কেটে নিশ্চিহ্ন করলে তার আর শত্রু থাকবে না। তিনি বাধাহীনভাবে চিরস্থায়ী ক্ষমতায় থাকতে পারবেন। কিন্তু রাজনৈতিক পরিচয়হীন ছাত্র-জনতার প্রতিরোধে এমন পরিণতি হয়েছে যে, নৃশংস গণহত্যা চালিয়েও তার শেষ রক্ষা হয়নি। তাকে দিনদুপুরে পালিয়ে যেতে হলো, তার মতো দিনদুপুরে এভাবে পৃথিবীতে কোনও স্বৈরাচার পালায় নাই।’

শনিবার (০৭ ডিসেম্বর) বিকালে এবি পার্টি ফেনী জেলা আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে শহীদ মিনার চত্বরে এ সমাবেশ হয়। 

এবি পার্টির জেলা আহ্বায়ক মাস্টার আহসান উল্লাহর সভাপতিত্বে সমাবেশে বিশেষ অতিথি ছিলেন দলের যুগ্ম সদস্যসচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ও কেন্দ্রীয় কমিটির অন্যতম সদস্য প্রকৌশলী শাহ আলম বাদল। 

প্রধান অতিথির বক্তব্যে মজিবুর রহমান মঞ্জু বলেন, ‘প্রবাসীদের রক্ত ঘাম পানি করে বিদেশ থেকে পাঠানো রেমিট্যান্সের টাকা চুরি করে যারা বিদেশে পাচার ও কানাডা, যুক্তরাজ্য, অস্ট্রেলিয়াসহ বিভিন্ন দেশে বেগম পাড়া বানিয়েছেন; সেসব আওয়ামী লুটেরা আজ পালিয়ে বেড়াচ্ছেন। কী দোষ ছিল ছাত্রদের? তারা তো মেধার ভিত্তিতে চাকরি পাওয়ার ন্যায্য দাবি তুলেছিল। কেন তাদেরকে গুলি করে গণহারে হত্যা করা হলো?’

ফেনীর মেধাবী ছাত্র ইশতিয়াক শ্রাবণ ও মাহবুব হাসান মাসুদসহ ১৩ জনের আত্মদানের প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেন, ‘এসব শহীদের নামে ফেনীতে মেডিক্যাল কলেজ ও বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠা করতে হবে। ভারতীয় আগ্রাসন মোকাবিলার জন্য বীর শমশের গাজীর নামে ফেনীতে একটি ক্যান্টনমেন্ট প্রতিষ্ঠা করতে হবে।’

বিশেষ অতিথির বক্তব্যে আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘সীমান্তের ওপার থেকে পতিত স্বৈরাচার হুমকি দিচ্ছে টুক করে নাকি সে এদেশে ঢুকে পড়বে। আপনারা যেদিন বাংলাদেশে আসার চেষ্টা করবেন, সেদিন আবু সাইদ ও মুগ্ধরা আবার হাবিলদার রজব আলী হয়ে ফিরে আসবে। যদি মনে করেন আবার আওয়ামী লীগের এদেশে স্থান হবে, তাহলে আপনারা বোকার স্বর্গে বসবাস করছেন। এদেশে আওয়ামী লীগের কবর রচনা হয়ে গেছে।’

জেলার অন্যতম নেতা শাহদাৎ হোসেন সাজুর সঞ্চালনায় সমাবেশে আরও বক্তব্য রাখেন জেলা শাখার সদস্যসচিব অধ্যাপক ফজলুল হক, জনতার অধিকার পার্টির চেয়ারম্যান তারেকুল ইসলাম, জেলা শাখার যুগ্ম আহ্বায়ক মোতাহের হোসেন বাহার ও যুগ্ম সদস্যসচিব নজরুল ইসলাম কামরুল প্রমুখ।

/এএম/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
মুক্তি পেলেন সাবেক মেয়র আইভী
সর্বশেষ খবর
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
দাম বৃদ্ধির একদিন পরই লাইফলাইন গ্রাহকদের জন্য রিভিউ আবেদন
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, ফের নোরা ফাতেহির সঙ্গে কোলাবরেশন
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম