তাহেরীকে গ্রেফতার করতে গিয়ে হামলার শিকার পুলিশ, গাড়ি ভাঙচুর

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ ডিসেম্বর ২০২৪, ১৩:৫৮ আপডেট : ১৫ ডিসেম্বর ২০২৪, ১৪:০১

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে একটি মামলার আসামি হিসেবে আলোচিত ইসলামি বক্তা মুফতি গিয়াস উদ্দিন তাহেরীকে গ্রেফতার করতে গিয়ে তার সমর্থকদের হামলার শিকার হয়েছেন পুলিশ সদস্যরা। শনিবার (১৪ ডিসেম্বর) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার চরইসলামপুর ইউনিয়নের নাজিরাবাড়ী এলাকায় এ ঘটনা ঘটে।

হামলাকারীরা পুলিশের তিনটি গাড়িও ভাঙচুর করে। এ ঘটনায় তাহেরীর ছয় সমর্থককে আটক করেছে পুলিশ।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রওশন আলী জানান, পুলিশের ওপর হামলার ঘটনায় সম্প্রতি আখাউড়া থানায় তাহেরীর বিরুদ্ধে মামলা হয়েছে। নাজিরাবাড়ী এলাকায় তাহেরীর উপস্থিতির খবর পেয়ে পুলিশ তাকে গ্রেফতার করতে গেলে তিনি পার্শ্ববর্তী একটি বাড়িতে ঢুকে পড়েন। পরে সেখান থেকে পালিয়ে যান। এ সময় তাহেরির সমর্থকরা গ্রেফতার অভিযানে যাওয়া পুলিশ সদস্যদের ওপর হামলা এবং পুলিশের তিনটি গাড়ি ভাঙচুর করে।

এর আগে, গত শুক্রবার আখাউড়া উপজেলায় বিনা অনুমতিতে গিয়াস উদ্দিন তাহেরীর একটি মাহফিলের আয়োজন করা হয়। পুলিশ গিয়ে দ্রুত মাহফিল শেষ করার কথা বললে তাহেরীর সমর্থকরা হামলা করে এক পুলিশ সদস্যের মাথা ফাটিয়ে দেয়।

এ ছাড়া মাহফিল থেকে পুলিশের বিরুদ্ধে উসকানিমূলক বক্তব্য দেওয়ারও অভিযোগ ওঠে। ওই ঘটনায় তাহেরীসহ ১৫ জনের নামে আখাউড়া থানায় মামলা করে পুলিশ।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক