কুমিল্লায় ঝগড়া থামাতে গিয়ে বৃদ্ধ নিহত

কুমিল্লা প্রতিনিধি
২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫০ আপডেট : ২১ ডিসেম্বর ২০২৪, ০৬:৫১

কুমিল্লা সদর দক্ষিণে ঝগড়া থামাতে গিয়ে প্রতিবেশীর ধাক্কায় রুহুল আমিন (৭০) নামের এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। শুক্রবার (২০ ডিসেম্বর) উপজেলার বারপাড়া ইউনিয়নের রামচন্দ্রপুর গ্রামে এ ঘটনা ঘটে।

সূত্রে জানা গেছে, ব্যাডমিন্টন খেলাকে কেন্দ্র করে রামচন্দ্রপুর প্রকাশ ফন্ডারপাড় গ্রামের কবির হোসেনের ছেলে রাকিবের (১০) সঙ্গে রুহুল আমিনের নাতি আবিরের (৮) ঝগড়া হয়। একপর্যায়ে উভয়পক্ষের মধ্যে হাতাহাতি হয়। এ সময় প্রতিপক্ষ কবির ও তার ভাই লোকমানের ধাক্কায় রুহুল আমিন অজ্ঞান হয়ে যান। তাকে হাসপাতাল নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। এ ঘটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে সদর দক্ষিণ মডেল থানায় মামলার প্রস্তুতি চলছে।

এ বিষয়ে কুমিল্লা সদর দক্ষিণ মডেল থানার ওসি মুহাম্মদ রফিকুল ইসলাম জানান, ময়নাতদন্তের জন্য লাশ উদ্ধার করে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। তদন্ত শেষে এ বিষয়ে আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
এসআরবির উপস্থিতি টের পেয়ে পালালো দুর্বৃত্তরা, ৮ ককটেল উদ্ধার
এসপি আসার খবরে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ, পিটিয়ে সরিয়ে দিলো পুলিশ
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক