সচিবালয়ে অগ্নিকাণ্ডের প্রতিবাদে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের বিক্ষোভ, ঘেরাওয়ের হুঁশিয়ারি

কুমিল্লা প্রতিনিধি
২৬ ডিসেম্বর ২০২৪, ২২:৫৩আপডেট : ২৬ ডিসেম্বর ২০২৪, ২২:৫৩

রাজধানীতে সচিবালয়ে অগ্নিকাণ্ডের ঘটনা পরিকল্পিত দাবি করে এর প্রতিবাদে কুমিল্লা নগরে বিক্ষোভ মিছিল করেছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীরা। এ সময় সচিবালয়ে ‘আওয়ামী দোসরদের পুনর্বাসন’ করা হচ্ছে বলেও অভিযোগ করেন তারা।

বৃহস্পতিবার রাতে নগরের ঈদগাহ মাঠ থেকে সচিবালয়ে আগুন ও আওয়ামী দোসরদের পুনর্বাসনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল বের করা হয়। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা শাখার উদ্যোগে আয়োজিত মিছিলটি নগরের কান্দিরপাড় এলাকার পূবালী চত্বরে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলা শাখার সদস্যসচিব রুবেল হোসাইনের সঞ্চালনায় সমাবেশে বক্তব্য দেন জেলার আহ্বায়ক মোহাম্মদ সাকির হোসাইন। এ সময় উপস্থিত ছিলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন কুমিল্লা জেলার সিনিয়র যুগ্ম আহ্বায়ক নাঈমুর রহমান, মুখ্য সংগঠক আরাফ ভূঁইয়া, যুগ্ম সদস্যসচিব মো. অনিক, যুগ্ম আহ্বায়ক সাব্বির মজুমদার ও যুগ্ম আহ্বায়ক কাজী নাছির প্রমুখ।

সমাবেশে মোহাম্মদ সাকির হোসাইন বলেন, ‘পরিকল্পিত ও ষড়যন্ত্রমূলকভাবে সচিবালয়ে আগুন লাগনো হয়েছে। সুষ্ঠু তদন্তের মাধ্যমে এ ঘটনায় যথাযথ ব্যবস্থা গ্রহণ করার জন্য অন্তর্বর্তী সরকারের কাছে আমরা আহ্বান জানাচ্ছি। এই সচিবালয়ে বসে অবৈধ আদেশের মাধ্যমে আমাদের ভাইদের ওপর গুলি চালানো হয়েছিল। পুলিশ ভাইদের সামনে রেখে পেছন থেকে তারাই আদেশ দিতো। এভাবেই আমাদের ভাইদের হত্যা করা হয়েছে। এরাই হাসিনাকে দিনে দিনে ফ্যাসিস্ট হতে সহায়তা করেছে। সুতরাং ফ্যাসিস্ট এবং তার সহায়তাকারী কাউকে ছাড় দেওয়া হবে না।’

পাঁচ দিনের মধ্যে সচিবালয় থেকে আওয়ামী দোসরদের বিতাড়িত করার দাবি জানিয়ে সাকির হোসাইন আরও বলেন, ‌‘না হলে ৫ আগস্টের মতো আবারও ছাত্র-জনতা মাঠে নেমে সচিবালয়ে ঘেরাও করবে। সেটা হবে দ্বিতীয় বিপ্লব। কারণ, শেখ হাসিনা পালিয়ে গেলেও তাদের দোসররা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। ছাত্র-জনতা যখন আবার জেগে উঠছে, তখন তাদের আবারও দাঁতভাঙা জবাব দেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি