চট্টগ্রামে ফার্নিচার কারখানায় লাগা আগুন নিয়ন্ত্রণে, পুড়েছে তিন কারখানা 

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬আপডেট : ৩০ ডিসেম্বর ২০২৪, ১০:৩৬

চট্টগ্রামে মধ্যরাতে ফার্নিচার কারখানায় লাগা আগুন পাঁচ ঘণ্টা পর সোমবার (৩০ ডিসেম্বর) সকাল ৭টা ৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে এসেছে। এতে পুড়ে গেছে তিনটি ফার্নিচার কারখানা।

এর আগে রবিবার (২৯ ডিসেম্বর) দিবাগত রাত ২টার দিকে নগরের উত্তর কাট্টলীর সিডিএ আবাসিক এলাকার ১নং রোডের পদ্মপুকুর পাড় এলাকায় এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। এতে ১৫ লাখ টাকার ক্ষয়ক্ষতি ও ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করেছে ফায়ার সার্ভিসের কর্মীরা। আগ্রাবাদ ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুর রাজ্জাক এ তথ্য নিশ্চিত করেন।

তিনি বাংলা ট্রিবিউনকে বলেন, রাত ২টা ১০ মিনিটের সময় আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের টিম ঘটনাস্থলে ছুটে গিয়ে আগুন নিয়ন্ত্রণে কাজ শুরু করে। আগুন নিয়ন্ত্রণে আগ্রাবাদ ও বন্দর থেকে পাঁচটি ইউনিট কাজ করেছে। আগুনে তিনটি ফার্নিচার তৈরির কারখানা পুড়ে গেছে। এতে ১৫ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করছি। ঘটনাস্থল থেকে প্রায় ২০ লাখ টাকার মালামাল উদ্ধার করা হয়েছে। আগুন লাগার কারণ হিসেবে প্রাথমিকভাবে ধারণা করছি বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে।

/এফআর/
সম্পর্কিত
দিল্লিতে রেস্তোরাঁয় আগুনে এক বাংলাদেশির মৃত্যু
দিল্লিতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
কালশী বস্তিতে আগুন: একটি ঝগড়ার জেরে পথে শতাধিক পরিবার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি