ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনে ৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৮ মার্চ ২০১৬, ১৫:১৩আপডেট : ১৮ মার্চ ২০১৬, ১৫:১৩

ব্রাহ্মণবাড়িয়া পৌর নির্বাচনে ৩৫টি কেন্দ্র ঝুঁকিপূর্ণ আগামী রবিবার (২০ মার্চ) অনুষ্ঠিতব্য ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনে ৪৮ কেন্দ্রের মধ্যে ৩৫টিই ঝুঁকিপূর্ণ হিসেবে চি‎হ্নিত করেছে পুলিশ প্রশাসন। এসব কেন্দ্রের জন্য বিশেষ নিরাপত্তা প্রস্তুতি নেওয়া হয়েছে।
ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মো. মিজানুর রহমান জানান, ঝুঁকিপূর্ণ চিহ্নিত ৩৫টি কেন্দ্রে ৬ জন করে এবং সাধারণ ১৩টি কেন্দ্রে ৫ জন করে পুলিশ সদস্য থাকবেন। প্রতিটি কেন্দ্রের ১২ জন আনসার সদস্যের মধ্যে ২ জন অস্ত্রধারী থাকবে।
এছাড়া পুলিশের চারটি স্ট্রাইকিং ফোর্স, দুই প্লাটুন বিজিবি ও র‌্যাবের ১০টি টিম কাজ করবে।

ব্রাহ্মণবাড়িয়া পৌরসভা নির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ও অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মো. বশিরুল হক ভূঁইয়া জানান, এই পৌরসভার ১২টি ওয়ার্ডের ভোট গ্রহণের জন্য ৪৮টি কেন্দ্র করা হয়েছে। এই পৌরসভার মোট ভোটার সংখ্যা এক লাখ ২৯ হাজার ৯৩৭ জন। এর মধ্যে ৫১ হাজার ৯১০ জন নারী এবং ৫১ হাজার ২৭ জন পুরুষ ভোটার রয়েছে। এখানে মেয়র পদে পাঁচজন, সাধারণ কাউন্সিলর পদে ৬০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১১ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। নির্বাচন সুষ্ঠু ও শান্তিপূর্ণ করতে সবধরনের প্রস্তুতি ইতোমধ্যে নেওয়া হয়েছে।

 /এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
বিদ্যুতের দাম বৃদ্ধি: সবচেয়ে বেশি চাপে মধ্যবিত্ত
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
দেশে ফিরেছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
মূল্যস্ফীতির আগুনে পুড়ছে মানুষ, বাড়ছে বিদ্যুতের দাম এরপর কী
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
থানায় আটকে স্বেচ্ছাসেবক দলের নেতাকে নির্যাতন: পুলিশের তদন্ত কমিটি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম