জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত: বললেন বিএনপি নেতা

কুমিল্লা প্রতিনিধি
০১ জানুয়ারি ২০২৫, ২৩:৫৭আপডেট : ০১ জানুয়ারি ২০২৫, ২৩:৫৭

বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলে বেহেশত নিশ্চিত বলে মন্তব্য করেছেন দলটির কুমিল্লা দক্ষিণ জেলার যুগ্ম আহ্বায়ক ও চৌদ্দগ্রাম উপজেলার সভাপতি কামরুল হুদা।

বুধবার (১ জানুয়ারি) বেলা ১১টার দিকে চৌদ্দগ্রাম উপজেলা বিএনপির কার্যালয়ের সামনে ছাত্রদলের প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে এ মন্তব্য করেন তিনি। এই বক্তব্যের কিছুক্ষণ পরই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে তার ভিডিও বক্তব্যটি ভাইরাল হয়। এ নিয়ে জেলাজুড়ে চলছে আলোচনা-সমালোচনা।

ফেসবুকে ছড়িয়ে পড়া ভিডিও বক্তব্যে কামরুল হুদাকে বলতে শোনা যায়, ‘একটা দল যারা বেহেশতের সার্টিফিকেট দেয়। প্রতিনিয়ত বিক্রি করে। দেখবেন, প্রতিটি পাড়ায়-পাড়ায় কিছু হুজুর আসে, আয়োজন করে বেহেশতের সার্টিফিকেট দেয় তারা। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নাম প্রতিদিন নিলেই বেহেশত নিশ্চিত, এটা আমি বিশ্বাস করি। কারণ উনি দেশের জনগণের সঙ্গে হঠকারিতা করেন নাই। জনগণের সঙ্গে প্রতারণা করেন নাই। দেশের মাটির সঙ্গে প্রতারণা করেন নাই।’  

জামায়াতের নেতাকর্মীদের সমালোচনা করে তিনি বলেন, ‘একটা দল আমাদের সঙ্গে ছিল। তারা অতীতে আমাদের ওপর ভর করে ক্ষমতার স্বাদ পেয়েছিল। চৌদ্দগ্রামবাসী জানে তাদের ভোটের হার কত। আগামী নির্বাচনের সময় প্রতিটি কেন্দ্রের জন্য ২০০টি করে লাঠি প্রস্তুত রাখতে হবে আমাদের নেতাকর্মীদের।’ 

ভিডিও বক্তব্যের ব্যাপারে জানতে চাইলে কামরুল হুদা বাংলা ট্রিবিউনকে বলেন, ‘জিয়াউর রহমান মক্কা শরিফে হাজিদের সুবিধার্থে বেশ কিছু নিম গাছ লাগিয়েছিলেন। ওই কারণে উনার নাম নিলে বেহেশতে যাওয়া যাবে বলেছি। এটা কি আমি ভুল বলেছি?।’

/এএম/
সম্পর্কিত
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
ট্রাম্প চেয়েছেন বলে আমরা ১৪টি বোয়িং কিনছি, এয়ারবাসও কিনবো: বিমানমন্ত্রী
বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে দুই গ্রুপের সংঘর্ষে আহত ১০
সর্বশেষ খবর
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
লিবিয়া থেকে দেশে ফিরলেন ১৭৪ বাংলাদেশি
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
দিনের গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক খবর
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
জামায়াত বেশি বাড়াবাড়ি করলে ইনু-মেননের মতো অবস্থা হবে: নুরুল আমিন
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সম্পদবিবরণী প্রকাশের শর্তে পে-স্কেল বাস্তবায়নের আহ্বান টিআইবির
সর্বাধিক পঠিত
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
বাংলাদেশ-পাকিস্তানে এলএনজি সরবরাহ বাতিল করলো কাতারএনার্জি
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
নতুন পে-স্কেলে এমপিওভুক্ত শিক্ষকেরা যেসব সুবিধা পাবেন
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
এক জেলার ২ এসিল্যান্ডসহ ২০ কর্মকর্তা-কর্মচারীকে শোকজ
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
স্বাস্থ্যমন্ত্রীকে ৩ মিনিটে ৮১ বার ‘স্যার’ ডাকলেন সিভিল সার্জন
আজ স্বর্ণের দাম কত
আজ স্বর্ণের দাম কত