বান্দরবানের মিয়ানমার সীমান্তে মাইন বিস্ফোরণে দুই যুবকের গোড়ালি বিচ্ছিন্ন

বান্দরবান প্রতি‌নি‌ধি
২৪ জানুয়ারি ২০২৫, ১৫:০৩ আপডেট : ২৪ জানুয়ারি ২০২৫, ১৯:৩৬

বান্দরবানের নাইক্ষ্যংছড়ি উপজেলার মিয়ানমার সীমান্তে স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হয়েছেন দুই যুবক। বিস্ফোরণে তাদের ডান ও বাম পায়ের গোড়ালি বিচ্ছিন্ন হয়ে গেছে।

শুক্রবার (২৪ জানুয়ারি) ভোরে উপজেলার আশারতলীর ফুলতলী সীমা‌ন্তের ৪৭-৪৮ নম্বর ও সা‌ড়ে ১০টার সময় দোছ‌ড়ির ভালুখাইয়ার সীমা‌ন্তের ৪৯ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে।

আহত ব্যক্তিদের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন নাইক্ষ্যংছড়ি  উপজেলার আশারতলী ৮ নম্বর ওয়ার্ডের মোহাম্মদ হোসেনের ছেলে আলী হোসেন (৩৫) ও দোছ‌ড়ির লেম্বুছ‌ড়ির ৬ নম্বর ওয়ার্ডের সা‌বেক ইউপি সদস্য ম‌জিবুর রহমা‌নের ছে‌লে মো. রা‌সে‌ল (৩২)।

স্থানীয়রা জানান, বিস্ফোরণে আহত আলী হোসেন ও রা‌সেল আশারতলী ৪৭-৪৮ ও দোছ‌ড়ির ৪৯ নম্বর সীমান্ত পিলার দি‌য়ে বাংলাদেশের সীমান্তরেখা অতিক্রম করে মিয়ানমারের অভ্যন্তরে অনুপ্রবেশ করেছিল। সেখানে আরাকান আর্মি ও মিয়ানমার সেনাবাহিনীর পুঁতে রাখা স্থলমাইন বিস্ফোরণে গুরুতর আহত হন। এদের ম‌ধ্যে আলী হোসেনের বাম ও মো. রা‌সেলের ডান প‌া‌য়ের গোড়ালি উড়ে গে‌ছে। পরে স্থানীয়রা আহত‌দের উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করে।

নাইক্ষ্যংছড়ি সদর ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য শামসুল আলম জানান, সংবাদ পেয়ে আহত আলী হোসেন ও রা‌সেলকে উদ্ধার করে কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করেছেন স্থানীয়রা।

নাইক্ষ্যংছড়ি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো.মাসরুরুল জানান, স্থানীয়রা আহত অবস্থায় দুজনকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে প্রথমে নাইক্ষ্যংছড়ি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। পরে অবস্থার অবনতি হলে তাদের পার্শ্ববর্তী কক্সবাজারের সদর হাসপাতালে প্রেরণ করা হয়।

/কেএইচটি/এমওএফ/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
আধিপত্য বিস্তার নিয়ে বিএনপির দুই পক্ষের সংঘর্ষ, ভিডিও করায় সাংবাদিকের ওপর হামলা
আসামিদের ছিনিয়ে নিতে পুলিশ ফাঁড়িতে হামলা, রামদার কোপে দুই পুলিশ আহত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক