পৌর নির্বাচন: নোয়াখালীর কবিরহাটে ভোটগ্রহণ চলছে

নোয়াখালী প্রতিনিধি
২০ মার্চ ২০১৬, ১০:১৯আপডেট : ২০ মার্চ ২০১৬, ১১:০৩

নোয়াখালীতে চলছে ভোটগ্রহণ নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। পৌরসভার ৯টি কেন্দ্রে রবিবার সকাল থেকেই ভোটারদের উপস্থিতি চোখে পড়ার মতো ।
সিনিয়র জেলা নির্বাচন অফিসার মোহাম্মদ মনির হোসেন জানান, ভোটকেন্দ্র ও আশপাশের এলাকায় এক প্লাটুন বিজিবি ও দুই প্লাটুন র‌্যাব সদস্য ও পুলিশের তিনটি মোবাইল টিম নিয়োজিত রয়েছে। এছাড়া পুলিশের ফোর্স, ছয়জন নির্বাহী ম্যাজিস্ট্রেট ও নির্বাচন কমিশনের পাঁচ সদস্যের একটি পর্যবেক্ষক দল কাজ করছে।
কবিহাট পৌরসভায় মেয়র পদে আওয়ামী লীগ ও বিএনপি থেকে দুজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এছাড়া সাধারণ কাউন্সিলর পদে ৩০ জন এবং সংরক্ষিত নারী কাউন্সিলর পদে ১০ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এই পৌরসভায় মোট ভোটার সংখ্যা ১৩ হাজার ৩৯৭ জন।

/বিটি/এএইচ/

সম্পর্কিত
সর্বশেষ খবর
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
মার্কিন সেনা হত্যা করলে যুদ্ধবিরতি শেষ, উপদেষ্টাদের জানালেন ট্রাম্প
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
ময়মনসিংহ মেডিক্যালে হাম উপসর্গে আরও এক শিশুর মৃত্যু 
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
বিক্রির জন্য নিলামে উঠছে এই আধুনিক দুর্গটি
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
পাবনায় কিশোরীকে হত্যা: কথিত প্রেমিকসহ ৩ জন গ্রেফতার
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম