সেনবাগ থানায় সালিশ বৈঠক চলাকালে গোলঘর ভাঙচুর, আটক ৬

নোয়াখালী প্রতিনিধি
০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৭ আপডেট : ০৪ ফেব্রুয়ারি ২০২৫, ২৩:৪৭

নোয়াখালীর সেনবাগ উপজেলায় জায়গা-জমি সংক্রান্ত বিরোধ নিয়ে সালিশ বৈঠক চলাকালে থানার গোলঘরে ভাঙচুর চালিয়েছে বিবাদমান দুই পক্ষ। এ সময় উভয়পক্ষের ছয় জনকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (৪ ফেব্রুয়ারি) বিকাল ৫টার দিকে সেনবাগ থানার গোলঘরে ভাঙচুরের ঘটনা ঘটে। 

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, কেশারপাড় ইউনিয়নের উন্দনিয়া গ্রামের একটি রাস্তার জায়গা নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধ মীমাংসার জন্য মঙ্গলবার বিকালে সেনবাগ থানার গোলঘরে সালিশ বৈঠকে বসেন থানার এক পুলিশ কর্মকর্তা। বৈঠকে ‍উভয়পক্ষের পক্ষের সালিশদার উপস্থিত ছিলেন।

বিকাল ৫টার দিকে বৈঠক চলাকালে দুইপক্ষ বাগবিতণ্ডায় জড়ান। একপর্যায়ে একপক্ষ অপরপক্ষের ওপর হামলা চালাতে গিয়ে গোলাঘরের কাচ ভাঙচুর করেন। তাৎক্ষণিক থানা পুলিশ ঘটনাস্থল থেকে উভয়পক্ষের ছয় জনকে আটক করে। তাদের থানা হাজতে রাখা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

নোয়াখালীর পুলিশ সুপার আব্দুল্লাহ আল ফারুক বাংলা ট্রিবিউনকে বলেন, ‘বাড়ির রাস্তা নিয়ে বিরোধ মীমাংসার জন্য দুই পক্ষকে নিয়ে থানার গোলঘরে সালিশ বৈঠকে বসা হয়েছিল। বৈঠকের একপর্যায়ে বাগবিতণ্ডা চলাকালে একপক্ষ অপরপক্ষকে ধাক্কা দেয়। এতে গোলঘরের কাচ ভেঙে যায়। এ ঘটনায় ছয় জনকে আটক করা হয়েছে। তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়া হবে।’

/এএম/
সম্পর্কিত
লুঙ্গির কোঁচায় লুকানো ১৯৮ ইয়াবাসহ আটক ইউপি সদস্য
নওগাঁ থেকে পাচার হচ্ছিলো ১২০ বস্তা সার, যেভাবে আটকালেন স্থানীয়রা
কিশোরীকে শ্লীলতাহানির অভিযোগে রোবট আটক
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক