আ.লীগ নেতার খোঁজে বহুতল ভবন ঘিরে শতাধিক পুলিশের অভিযান

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৭আপডেট : ১৬ ফেব্রুয়ারি ২০২৫, ২২:৫৭

চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) ৯নং পাহাড়তলী ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা জহুরুল আলম জসিমের খোঁজে একটি বহুতল ভবন ঘিরে তল্লাশি চালিয়েছেন শতাধিক পুলিশ। রবিবার (১৬ ফেব্রুয়ারি) রাত ৮টা থেকে নগরীর একে খান মোড় সংলগ্ন পার্কওয়ে হাসপাতালের বহুতল ভবনে এ অভিযান পরিচালনা করা হয়। হাসপাতালটির ওপর একাধিক ফ্ল্যাট বাসা রয়েছে। অভিযানে পুলিশের সঙ্গে রয়েছেন স্থানীয়রাও।

প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, ভনটির একটি তলায় কাউন্সিলর জহুরুল আলম জসিমের মামাতো বোনের বাসা। সে ফ্ল্যাটের বাইরে ও ভেতর থেকে তালা লাগানো ছিল। দীর্ঘক্ষণ অপেক্ষার পরও না খোলায় এক পর্যায়ে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা দরজা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশি চালান। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি। এ ছাড়াও ভবনটির বেশ কয়েকটি ফ্ল্যাটের দরজায় বাইরে থেকে তালা লাগানো থাকায় তালা ভেঙে ভেতরে প্রবেশ করে তল্লাশি চালানো হয়।

অভিযানে ছিলেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের উত্তর জোনের উপ-পুলিশ কমিশনার (ডিসি) কবির হোসেনসহ পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা। অভিযানে অংশ নিয়েছেন আকবর শাহ ও পাহাড়তলী থানারসহ শতাধিক পুলিশ।

পাহাড়তলী থানার ওসি বাবুল আজাদ বলেন, ‘আমরা খবর পেয়েছি চসিকের সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিম একটি ভবনে অবস্থান করছেন। এমন তথ্যের ভিত্তিতে ভবনটিতে অভিযান পরিচালনা করা হচ্ছে। এখন পর্যন্ত তাকে পাওয়া যায়নি।’

ওসি বলেন, ‘সাবেক কাউন্সিলর জহুরুল আলম জসিমের বিরুদ্ধে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে হামলার অভিযোগে মামলা রয়েছে। এ ছাড়াও তার বিরুদ্ধে জমি দখলসহ নানা অভিযোগে মামলা আছে।’

/এফআর/
সম্পর্কিত
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
বাসায় ফিরে বিএনপি সরকারকে ধন্যবাদ জানালেন আ.লীগের আইভী
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান