নোয়াখালীর কবিরহাট পৌরসভা নির্বাচনে মেয়র পদে বেসরকারিভাবে নির্বাচিত হয়েছেন আওয়ামী লীগ প্রার্থী জহিরুল হক রায়হান। তিনি সদ্য সাবেক মেয়র ছিলেন।
তিনি নৌকা প্রতীক নিয়ে পেয়েছেন ৫৩৭৪ ভোট ও তার নিকটতম প্রতিদ্বন্দ্বী বিএনপি সমর্থিত প্রার্থী ও কবিরহাট পৌর বিএনপির সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান মঞ্জু পেয়েছেন ২২৪০ ভোট।
কবিরহাট পৌরসভার ৯টি কেন্দ্রে মোট ভোটার ১৩৩৯৭। পৌরসভার ৯ কেন্দ্রের মধ্যে ২টি কেন্দ্রে ভোট গ্রহণ স্থগিত (ইন্দ্রপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র ও আলীপুর ইঞ্জিনিয়ার ইনস্টিটিউট সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র) রয়েছে। স্থগিত কেন্দ্রগুলোতে ভোটার সংখ্যা ৩০১৯।
জেলা নির্বাচন অফিসার ও কবিরহাট পৌরসভা নির্বাচনের রিটার্নিং অফিসার মো. মনির হোসেন ফলাফলের বিষয়টি নিশ্চিত করেছেন।
/জেবি/







