এক মাসে শহরের বিভিন্ন গাছ থেকে তোলা হবে ১০ হাজার পেরেক

বান্দরবান প্রতি‌নি‌ধি
২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৮ আপডেট : ২৭ ফেব্রুয়ারি ২০২৫, ১৪:০৮

বান্দরবানের বিভিন্ন স্থান থে‌কে গাছের সুরক্ষায় প্রায় ১০ হাজার পে‌রেক অপসার‌ণের টা‌র্গেট নি‌য়ে প্রথম দিনে দুইটি বটগাছসহ বি‌ভিন্ন প্রজা‌তির ১০‌টি গাছ থে‌কে ৩০০টি পে‌রেক তু‌লে মাসব‌্যাপী গাছের পে‌রেক অপসার‌ণ কর্মসূচির উদ্বোধন করা হ‌য়ে‌ছে।

বৃহস্পতিবার (২৭‌ ফেব্রুয়ারি) সকালে বান্দরবান বন বিভাগের আয়োজনে জেলা সদরের থানচি বাসস্ট্যান্ডের বটতলায় পে‌রেক অপসারণ কর্মসূচির উদ্বোধন ক‌রেন প্রধান অতিথি অতিরিক্ত জেলা প্রশাসক এস এম মঞ্জুরুল হক।

এ সময় তিনি বটতলায় থাকা শতবর্ষী দুইটি বটগাছসহ প্রায় ১০‌টি বিভিন্ন প্রজা‌তির গাছে লাগানো সাইনবোর্ড অপসারণ করেন এবং প্রায় ৩০০টির মতো পেরেক তুলে ফেলেন।

তি‌নি ব‌লেন, ‘আগামী মাসব্যাপী বান্দরবানে এই কর্মসূচি চলমান থাকবে। গাছ আমাদের পরম বন্ধু, আর এই বন্ধু আমাদের ফল দেয়, ছায়া দেয় আর জ্বালানি কাঠসহ বিভিন্নভাবে আমাদের নিয়মিত উপকার করে। আর তাই গাছকে রক্ষা করা আমাদের সক‌লের নৈতিক দায়িত্ব।’

এ সময় বান্দরবান বিভাগীয় বন কর্মকর্তা মো.আব্দুর রহমান, পাল্পউড প্ল্যান্টেশন বিভাগের বিভাগীয় বন কর্মকর্তা মো.তহিদুল ইসলাম, কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক এম এম শাহনেয়াজ, পরিবেশ অধিদফতর বান্দরবানের সহকারী পরিচালক মো. রেজাউল করিম, সদর রেঞ্জ কর্মকর্তা  সুলতান মাহমুদ হাওলাদার (টিটু), প্রেসক্লাবের সভাপতি আমিনুল ইসলাম বাচ্চুসহ সরকারি বিভিন্ন দফতরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপ‌স্থিত ছি‌লেন।

/কেএইচটি/
সম্পর্কিত
৫০ টাকার গাছ ৪০০ টাকায় কিনে বৃক্ষরোপণ কর্মসূচি, এক মাসেই যাচ্ছে মরে
ঝুঁকিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রায় ২ হাজার ২০০ গাছ
আরাফাত ময়দানের ‘জিয়া ট্রি’ নিয়ে বাবার গল্প শোনালেন প্রধানমন্ত্রী
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক