চেকপোস্টে দায়িত্বরত পুলিশের ওপর হামলা, গ্রেফতার ২

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০১ মার্চ ২০২৫, ১৬:৪০আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৬:৪০

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) এক এসআই হামলার শিকার হয়েছেন। শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) রাতে নগরীর পতেঙ্গা থানাধীন আউটার রিং রোডে চেকপোস্টে দায়িত্ব পালনকালে এ হামলার ঘটনা ঘটে।

আহত পুলিশ কর্মকর্তার নাম ইউসুফ আলী। তিনি পতেঙ্গা মডেল থানায় এসআই হিসেবে কর্মরত। হামলাকারীরা তার কাছ থেকে মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি ছিনিয়ে নেয়।

পরে টহলরত পুলিশ স্থানীয় লোকজনের সহযোগিতায় হামলার শিকার পুলিশ কর্মকর্তাকে উদ্ধার করা হয়। এ সময় হামলায় জড়িত দুই জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারদের কাছ থেকে একটি চাকু ও একটি মোটরসাইকেল উদ্ধার করা হয়। 

তারা হলেন— সাইমন (২৭) ও আলী ইমাদ প্রকাশ তাফসির ইমাদ (২২)। 

শনিবার (১ মার্চ) বিষয়টি নিশ্চিত করেন চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম।

পুলিশ জানায়, শুক্রবার দিবাগত রাতে পতেঙ্গা সমুদ্র সৈকত সংলগ্ন আউটার রিং রোডে চেকপোস্টের দায়িত্বে থাকা এসআই ইউসুফ আলীকে মারধর করে তার মোবাইল ফোন, মানিব্যাগ ও ওয়্যারলেস ছিনিয়ে নিয়ে যায় হামলাকারীরা। এ সময় হামলার শিকার পুলিশ কর্মকর্তা ইউসুফ আলী নিজের পরিচয় দিয়ে সাহায্যের জন্য চিৎকার করলে হামলাকারীরা তাকে ভুয়া পুলিশ বলে মব সৃষ্টি করে এবং দুষ্কৃতিকারীদের ঘটনাস্থলে জড়ো করে। 

পুলিশ আরও জানায়, পরে খবর পেয়ে সিবিচ এলাকায় টহলরত পতেঙ্গা থানা পুলিশের একটি দল ও আশপাশের লোকজন এসে এসআই ইউসুফ আলীকে উদ্ধার করেন। এ সময় উত্তেজিত লোকজন হামলায় জড়িত দুই জনকে ধরে গণধোলাই দিয়ে পুলিশে সোপর্দ করেন। ছিনিয়ে নেওয়া মোবাইল, মানিব্যাগ ও ওয়াকিটকি উদ্ধার করা হয়। পাশাপাশি ওই দুই যুবকের কাছ থেকে ছিনতাই কাজে ব্যবহৃত একটি চাকু ও মোটরসাইকেল জব্দ করা হয়। 

চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপ-কমিশনার (পিআর অ্যান্ড মিডিয়া) মাহমুদা বেগম জানান, পুলিশ সদস্যের ওপর হামলার ঘটনায় দুই জনকে গ্রেফতার করা হয়। এ ঘটনায় পতেঙ্গা মডেল থানায় দ্রুত বিচার আইনে একটি মামলা করা হয়েছে। এর সঙ্গে জড়িত বাকি আসামিদের গ্রেফতারে অভিযান চলমান আছে।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যেকারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
বিশ্বকাপে স্টেডিয়ামে নেওয়া যাবে না পানির বোতল
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সীমান্তে কঠোর বিজিবি, ১০ পুশ-ইন চেষ্টা প্রতিহত
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম