দায়িত্ব অবহেলা, মিয়া বাজার হাইওয়ে থানার ওসি প্রত্যাহার

কুমিল্লা প্রতিনিধি
০১ মার্চ ২০২৫, ১৯:৫৫আপডেট : ০১ মার্চ ২০২৫, ১৯:৫৮

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চৌদ্দগ্রাম অংশের ৪৮ ঘণ্টার ব্যবধানে দুই ডাকাতির ঘটনা ঘটেছে। এ ঘটনার ব্যর্থতায় মিয়া বাজার হাইওয়ে থানার ওসিকে প্রত্যাহার করা হয়েছে। ওই ওসির নাম জসিম উদ্দিন।

শনিবার (১ মার্চ) সন্ধ্যায় বাংলা ট্রিবিউনকে তথ্যটি নিশ্চিত করেছেন হাইওয়ে পুলিশের কুমিল্লা রিজিওনের অতিরিক্ত মহাপরিদর্শক খাইরুল আলম।

অতিরিক্ত মহাপরিদর্শক খাইরুল আলম বলেন, মহাসড়কে চৌদ্দগ্রাম অংশে সাম্প্রতিক সময়ে ডাকাতির ঘটনা বেড়েছে। দায়িত্বে অবহেলার কারণে ওসি জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

উল্লেখ্য, মহাসড়কে চৌদ্দগ্রাম অংশে দুই মাসে চারটি ডাকাতির ঘটনা ঘটে। ১৫ জানুয়ারি মহাসড়কের মিশ্বানী এলাকায় ৩০০ বস্তা চালভর্তি ট্রাক পুলিশ পরিচয়ে ডাকাতির ঘটনা ঘটে। গত ৮ ফেব্রুয়ারি মহাসড়কের পাশে অবস্থিত মিয়া বাজার মসজিদ মার্কেটে প্রীতি জুয়েলার্স নামে স্বর্ণ দোকানে ডাকাতির ঘটনা ঘটে। এ সময় ডাকাত দল গুলি বর্ষণ ও ককটেল বিস্ফোরণ ঘটায়। লুট হয় ৩৫ ভরি স্বর্ণ।

ডাকাতদের গুলিতে আহত হন মোশাররফ নামে এক ব্যবসায়ী। ২৭ ফেব্রুয়ারি ভোরে মহাসড়কের ফাল্গুনকরা মাজার নামক স্থানে কুয়েত প্রবাসী নাইমুল ইসলামের বহন করা মাইক্রোবাসে ডাকাতির ঘটনা ঘটে। ১ মার্চ একই জায়গায় মালয়েশিয়ান প্রবাসী বেলাল হোসেনের বহন করা প্রাইভেটকারেও একই কায়দায় ডাকাতির ঘটনা ঘটে। এসব ঘটনায় হাইওয়ে পুলিশের ব্যর্থতার অভিযোগে ওসি জসিম উদ্দিনকে প্রত্যাহার করা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
থানার ভেতরে স্বেচ্ছাসেবক দল নেতাকে পিটিয়ে আহত, ৩ পুলিশ প্রত্যাহার
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান