চিপস কিনে দিয়ে প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
০৭ মার্চ ২০২৫, ২১:৪৯ আপডেট : ০৭ মার্চ ২০২৫, ২১:৪৯

কুমিল্লার লালমাইয়ে চিপস কিনে দিয়ে একজন বাকপ্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় পুলিশ জাহাঙ্গীর (৩৫) নামে একজনকে গ্রেফতার করেছে।

উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নে একটি নির্মাণাধীন ভবনে এ ঘটনা ঘটে। লালমাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহ আলম এ তথ্য নিশ্চিত করেছেন।

গ্রেফতার জাহাঙ্গীর উপজেলার বাগমারা দক্ষিণ ইউনিয়নের পোহনকুচা গ্রামের মৃত আরব আলীর ছেলে।

ভুক্তভোগী তরুণীকে মেডিক্যাল চেকআপের জন্য শনিবার (৮ মার্চ) কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হবে। 

প্রতিবন্ধীর স্বজনরা জানান, ওই তরুণী শারীরিক ও বাকপ্রতিবন্ধী। প্রতিদিন সকালে বাড়ির পাশের রাস্তায় হাঁটাহাঁটি করে। বৃহস্পতিবার (৬ মার্চ) সকাল সাড়ে ৭টার দিকে বাড়ি থেকে বের হলে জাহাঙ্গীর তাকে সড়কের পাশে থাকা একটি দোকান থেকে চিপস কিনে দেয়। একপর্যায়ে কৌশলে তাকে পাশের নির্মাণাধীন একটি ভবনের শ্রমিকদের রুমে নিয়ে যায়।

ওসি মো. শাহ আলম বলেন, ‘প্রতিবন্ধী তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণের ঘটনায় তার বাবা বাদী হয়ে বৃহস্পতিবার রাতে দুজনের নাম উল্লেখ করে থানায় একটি মামলা দায়ের করেছেন। এ ঘটনায় এক নম্বর আসামিকে গ্রেফতার করা হয়েছে। ভুক্তভোগী তরুণীকে মেডিক্যাল চেকআপের জন্য শনিবার সকালে কুমিল্লা মেডিক্যাল কলেজ হাসপাতালে প্রেরণ করা হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক