লক্ষ্মীপুরে ভোটকেন্দ্র দখলের চেষ্টায় সংঘর্ষ, ককটেল বিস্ফোরণ

লক্ষ্মীপুর প্রতিনিধি
২২ মার্চ ২০১৬, ১০:৫৩আপডেট : ২২ মার্চ ২০১৬, ১০:৫৩

লক্ষ্মীপুরের রামগতি ও কমলনগর উপজেলায় ইউপি নির্বাচনে ভোটকেন্দ্র দখলের চেষ্টা করাকে কেন্দ্র করে কয়েকটি কেন্দ্রে বিভিন্ন চেয়ারম্যান ও মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এতে কমপক্ষে ২০ জন আহত হয়েছেন। এসব ঘটনায় ২ জনকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা।  মঙ্গলবার সকালে এ ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ জানায়, সকাল পৌনে ৯ টার দিকে কমলনগরের তোরাবগঞ্জ ইউনিয়নের উত্তর চর পাগলা সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থী মন্তাজ উদ্দিন ও আব্দুল মতিনের সমর্থকদের মধ্যে সংঘর্ষ ও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয়পক্ষের ৬ জন আহত হন। এসময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করে ও মাজহারুল ইসলাম ও সবুজ নামের দুইজনকে আটক করে।
এছাড়া চর পোড়াগাছা ইউনিয়নের নোমানাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে নৌকা ও চশমা প্রতীকের সমর্থকদের সংঘর্ষে কমপক্ষে ১০ জন আহত হন। হাজিরহাট ইউনিয়নের চর জাঙ্গালিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে মেম্বার প্রার্থীদের সমর্থকদের মধ্যে ভোট কেন্দ্র দখলের চেষ্টাকে কেন্দ্র করে সংঘর্ষে ৩ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে চিকিৎসা দেয়া হচ্ছে।
এদিকে বিভিন্ন ভোটকেন্দ্রে সকাল ৮টা থেকে নারী-পুরুষ ভোটাররা লাইনে দাঁড়িয়ে তাদের ভোট দিতে দেখা গেছে। তবে পুরুষ ভোটারদের চেয়ে নারী ভোটারদের উপস্থিতি বেশি ছিল।
প্রসঙ্গত, রামগতি ও কমলনগর উপজেলার ৬টি ইউনিয়নে ইউপি নির্বাচন চলছে।  এতে ৩১ জন চেয়ারম্যান প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংরক্ষিত মহিলা মেম্বার প্রার্থী ৬৩ জন ও সাধারণ ১৯১ মেম্বার প্রার্থী লড়ছেন। ভোটার সংখ্যা ৯২ হাজার ৯৬৭ জন, এর মধ্যে পুরুষ ৪৬ হাজার ৬১৪ জন ও  মহিলা ভোটার ৪৬ হাজার ৩৫৩ জন।

/এআর/

সম্পর্কিত
সর্বশেষ খবর
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
রামিসাকে ধর্ষণের পর হত্যা, রায় রবিবার
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
বজ্রনিনাদে ভারতে বর্ষার প্রবেশ, কেরালাজুড়ে হচ্ছে ভারি বৃষ্টি
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
বিএসইসির চেয়ারম্যান রাশেদ মাকসুদ ও ৪ কমিশনারের পদত্যাগ
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান