চান্দিনায় এনজিওর দুই কর্মীকে তুলে নিয়ে বখাটেদের নির্যাতন, ওসিকে বদলি

কুমিল্লা প্রতিনিধি
২০ মার্চ ২০২৫, ২২:৫৭ আপডেট : ২০ মার্চ ২০২৫, ২২:৫৭

কুমিল্লার চান্দিনায় ঋণের কিস্তি আদায় শেষে ফেরার পথে একটি বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) দুই কর্মীকে তুলে নিয়ে বখাটেদের নির্যাতনের ঘটনার দুদিন পর চান্দিনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুল হুদাকে বদলি করা হয়েছে। তাকে হোমনা থানায় ওসির দায়িত্ব দেওয়া হয়েছে।

বুধবার (১৯ মার্চ) জেলা পুলিশ সুপার কার্যালয়ের এক আদেশে তাকে বদলি করা হয়। বৃহস্পতিবার (২০ মার্চ) তিনি চান্দিনা থানার দায়িত্ব হস্তান্তর করেছেন।  

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, চান্দিনা পৌরসভার তুলাতলী দক্ষিণপাড়া দিঘির পাড়ের একটি বাগানে গত সোমবার সন্ধ্যা থেকে রাত ১১টা পর্যন্ত এনজিওর দুই কর্মীকে তুলে নিয়ে নির্যাতন করে টাকা কেড়ে নেওয়া হয়। পরে স্থানীয় লোকজন টের পেয়ে বখাটেদের ধাওয়া দেয়। খবর পেয়ে পুলিশ ওই দুজনকে উদ্ধার করে চান্দিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যায়। এ ঘটনায় মঙ্গলবার দুপুরে ভুক্তভোগী পুরুষ কর্মী বাদী হয়ে চার জনের নাম উল্লেখ করে থানায় মামলা করেছেন।

ভুক্তভোগী দুজন অভিযোগ করেছেন, এলাকার চার বখাটে তাদের দুজনকে জোর করে তুলে নিয়ে যায়। পুরুষ কর্মীকে গাছে বেঁধে বিদ্যুতের শক দেওয়া হয়। আর নারী কর্মীকে নগ্ন করে ভিডিও করা হয়। ওই ভিডিও ফেসবুকে ছড়িয়ে দেওয়ার ভয় দেখিয়ে তার বোনের কাছ থেকে বিকাশে টাকা আদায় করা হয়।

ওসির উদাসীনতা ও দায়িত্ব অবহেলার কারণে এ ঘটনা ঘটেছে বলে অভিযোগ এলাকাবাসীর। স্থানীয় সংবাদকর্মী ও এলাকাবাসীর তোপের মুখে বিষয়টি আমলে নিতে বাধ্য হলেও এনজিওর নারী কর্মীকে যৌন হয়রানির ঘটনায় মামলা নেননি ওসি নাজমুল হুদা। যৌন হয়রানিকারীদের বাঁচাতে ওই ঘটনায় মারামারি ধারায় মামলা নেয় পুলিশ। ঘটনাটি বিভিন্ন গণমাধ্যমে সংবাদ প্রকাশিত হওয়ায় বিষয়টি নজরে আসে জেলা পুলিশ সুপারের। গত ১৯ মার্চ জেলা পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ নাজির আহমেদ খাঁনের স্বাক্ষরিত এক চিঠিতে ওসিকে হোমনা থানায় ২৪ ঘণ্টার মধ্যে বদলি করার আদেশ দেন। পাশাপাশি হোমনা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাবেদ উল ইসলামকে চান্দিনা থানার দায়িত্ব দেওয়া হয়েছে।  

এ ব্যাপারে সহকারী পুলিশ সুপার (দাউদকান্দি সার্কেল) ফয়সাল তানভীর বাংলা ট্রিবিউনকে বলেন, ‌‘চান্দিনা থানার ওসির বদলির আদেশে প্রশাসনিক কারণ দেখানো হয়েছে। বুধবার আমরা আদেশের কপি হাতে পেয়েছি। আজ ওসি দায়িত্ব হস্তান্তর করেছেন।’

/এএম/
সম্পর্কিত
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে