বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা খোকন

১৫ বছর আন্দোলন করেছি মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য নয়

নোয়াখালী প্রতিনিধি
২৩ মার্চ ২০২৫, ১৭:১১ আপডেট : ২৩ মার্চ ২০২৫, ১৭:১১

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির সভাপতি মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘জামায়াতে ইসলামীসহ অন্যান্য মৌলবাদী দলের বিষয়ে সতর্ক থাকতে হবে। আমরা ১৫ বছর ধরে আন্দোলন করেছি মৌলবাদীদের হাতে ক্ষমতা তুলে দেওয়ার জন্য নয়। প্রয়োজনে তারেক রহমান ও বেগম খালেদা জিয়ার নেতৃত্বে আবারও যুদ্ধ হবে বাংলাদেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করার জন্য।’

তিনি বলেন, ‘আওয়ামী লীগ রাষ্ট্রীয়ভাবে সন্ত্রাস করেছে, রাষ্ট্রযন্ত্রকে ব্যবহার করেছে, প্রশাসন ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে ব্যবহার করেছে মানুষ হত্যা করার জন্য। এমন কোনও জেলা-উপজেলা, থানা বাকি নেই যেখানে মিথ্যা মামলা করা হয়নি। তাই দেশের জনগণ নির্ধারণ করবে আওয়ামী লীগ থাকবে কী, থাকবে না।’

রবিবার (২৩ মার্চ) দুপুরে নোয়াখালীর চাটখিল উপজেলা শাখার উদ্যোগে পৌরসভা এলাকায় আয়োজিত শ্রমিক দল, কৃষক দল ও গরিব মানুষের মাঝে ঈদসামগ্রী বিতরণ অনুষ্ঠানে এসব কথা বলেন তিনি। চাটখিল পৌরসভা বিএনপির যুগ্ম আহ্বায়ক দেলোয়ার হোসেন স্বপনের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন উপজেলা বিএনপি, যুবদল ও স্বেচ্ছাসেবক দলের নেতাকর্মীরা।

মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘জামায়াতে ইসলামীসহ অন্যান্য দল নির্বাচন চায় না, তো আপনারা চান কি? আপনারা চান প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস শেখ হাসিনার মতো বিনাভোটে ক্ষমতায় থাকুক আর আপনারা আন্দোলনকারী পরিচয়ে লুটপাট করবেন। এ সুযোগ দেশের জনগণ দেবে না। কারণ জনগণ আন্দোলন করেছে ভোটাধিকারের জন্য, বৈষম্য দূর করা জন্য এবং সরকার গঠনের জন্য।’

/এএম/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক