নতুন পোশাক কিনে বাড়ি ফেরার পথে স্কুলছাত্র নিহত

কুমিল্লা প্রতিনিধি
২৯ মার্চ ২০২৫, ০৬:০৭ আপডেট : ২৯ মার্চ ২০২৫, ০৬:০৭

মার্কেট থেকে নতুন পোশাক কিনে বাড়ি ফেরার পথে কাভার্ডভ্যান চাপায় স্কুলছাত্র নিহত হয়েছে। শুক্রবার (২৮ মার্চ) দুপুরে হোমনা-বাঞ্চারামপুর ওভারব্রিজ ও হোমনা উপজেলা বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সাজ্জাদ হোসেন হোমনা আদর্শ উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। সে উপজেলার গোয়ারীভাঙ্গা গ্রামের প্রবাসী আমির হোসেনের ছেলে।

থানা ও স্থানীয় সূত্রে জানা গেছে, সাজ্জাদ হোসেন শুক্রবার দুপুর ১২টার দিকে হোমনা বাজার থেকে ঈদের কেনাকাটা করে বাড়ি ফেরার পথে হোমনা-বাঞ্চারামপুর ওভার ব্রিজ ও হোমনা বাসস্ট্যান্ডের মাঝামাঝি এলাকায় একটি কাভার্ডভ্যান পেছন থেকে তাকে সজোরে ধাক্কা দেয়। এতে সে সড়কে ছিটকে পড়ে। পরে স্থানীয়রা উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আবদুছ ছালাম সিকদার বলেন, হাসপাতালে আনার আগেই ছেলেটির মৃত্যু হয়েছে।

হোমনা থানার ওসি নাজমুল হুদা বলেন, সে হোমনা বাজার থেকে কেনাকাটা করে বাড়ি যাওয়ার সময় হোমনা-বাঞ্চারামপুর ওভারব্রিজ থেকে ১০০ গজ দূরে একটি কাভার্ডভ্যান পেছন থেকে ধাক্কা দেয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। কাভার্ডভ্যানসহ চালক আটক আছে। মামলা প্রক্রিয়াধীন।

/এফআর/
সম্পর্কিত
কুড়িগ্রামে ট্রাকচাপায় মা ও তার দুই সন্তানসহ নিহত ৫
গাড়ি চালানোর সময় ঘুমিয়ে পড়লেন চালক, দুর্ঘটনায় নিহত ৮
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে