ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার মজলিশপুর ইউনিয়নের দারমা গ্রামে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মা-ছেলের মৃত্যু হয়েছে। মঙ্গলবার বিকাল চারটার দিকে এ দুর্ঘটনা ঘটে। মজলিশপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।
নিহতরা হলেন- ওই গ্রামের ডা. আনোয়ার হোসেনের স্ত্রী দেলোয়ারা বেগম (৫০) ও তার ছেলে ইনামুল হক (২৮)।
ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান তাজুল ইসলাম জানান, নিজেদের জমিতে পড়ে থাকা বিদ্যুতের তারে জড়িয়ে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় দারমা গ্রামজুড়ে শোকাবহ পরিবেশ তৈরি হয়েছে।
/এআর/






