নোয়াখালীতে যমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগে কিশোর গ্রেফতার

নোয়াখালী প্রতিনিধি
০৩ এপ্রিল ২০২৫, ২৩:১৭ আপডেট : ০৩ এপ্রিল ২০২৫, ২৩:১৭

নোয়াখালীর কবিরহাট উপজেলায় ছয় বছর বয়সী যমজ দুই বোনকে ধর্ষণের অভিযোগে এক কিশোরকে (১৬) গ্রেফতার করেছে পুলিশ। এ ঘটনায় শিশুদের মা বাদী হয়ে বুধবার নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন।

কবিরহাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহিন মিয়া বলেন, ‘নির্যাতনের শিকার শিশু দুটির ডাক্তারি পরীক্ষা বৃহস্পতিবার নোয়াখালী জেনারেল হাসপাতালে সম্পন্ন হয়েছে। এর আগে বুধবার নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ২২ ধারায় জবানবন্দি রেকর্ড করা হয়েছে।’

পুলিশ জানায়, গত ২৩ ও ২৫ মার্চ দুই বোন ধর্ষণের শিকার হয়েছে বলে অভিযোগ পরিবারের। প্রাথমিক অভিযোগ পাওয়ার পর ৩০ মার্চ অভিযুক্ত কিশোরকে আটক করে তারা। পরে তাকে ৫৪ ধারায় গ্রেফতার দেখিয়ে নোয়াখালীর চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে পাঠানো হয়। শিশু দুটির মা ওই কিশোরের বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করার পর তাকে ওই মামলায় গ্রেফতার দেখানো হয়।

নোয়াখালী কোট পুলিশ পরিদর্শক শহিদুল ইসলাম বলেন, ‘দুই বোনকে ধর্ষণের মামলায় গ্রেফতার কিশোরকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।’

/এএম/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক