মাদক নিয়ে বিরোধে যুবককে হত্যা, বাবা-ছেলে আটক

কুমিল্লা প্রতিনিধি
০৪ এপ্রিল ২০২৫, ২৩:২৮ আপডেট : ০৪ এপ্রিল ২০২৫, ২৩:২৮

কুমিল্লার তিতাসে হাতুড়ি দিয়ে পিটিয়ে ও কুড়াল দিয়ে কুপিয়ে এক যুবককে হত্যার ঘটনা ঘটেছে। শুক্রবার (৪ এপ্রিল) জেলার তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের বড় গাজীপুর গ্রামে এ ঘটনা ঘটে। এ ঘটনায় অভিযুক্ত বাবা-ছেলেকে আটক করেছে পুলিশ।

নিহত ওই যুবক তিতাস উপজেলার বলরামপুর ইউনিয়নের বড় গাজীপুর গ্রামের অলি মিয়ার ছেলে মো. রুবেল (২৭)। আটক দুজন হলেন- একই এলাকার মোহাম্মদ আলী ওরফে সুন্দর আলী ও তার বাবা জয়নাল আবেদীন।

স্থানীয় সূত্রে জানা গেছে, রুবেল ও মোহাম্মদ আলী স্থানীয় মাদকসেবী। সম্প্রতি দুজনের মধ্যে মাদক নিয়ে বিরোধ সৃষ্টি হয়। রুবেল শুক্রবার বাড়িতে একাই ছিলেন। সন্ধ্যায় আশপাশের মানুষ গোঙানির শব্দ শুনে এসে রুবেলের মাথা থেকে মগজ বের হওয়া অবস্থায় পায়। এ সময় ঘরের পাশ থেকে স্থানীয় জনতা মোহাম্মদ আলীকে আটক করে পুলিশে দেয়।

তিতাস থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুনুর রশিদ বাংলা ট্রিবিউনকে বলেন, ‘হাতুড়ি ও কুড়াল দিয়ে পিটিয়ে রুবেলকে হত্যা করা হয়েছে। স্থানীয় সূত্রে জেনেছি তারা (রুবেল ও মোহাম্মদ আলী) দুজনেই মাদকসেবী। এ ঘটনায় মোহাম্মদ আলী ওরফে সুন্দর আলী নামের একজনকে আটক করা হয়েছে। সেই সঙ্গে তার বাবা জয়নাল আবেদীনকেও আটক করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
বাড়ি থেকে ডেকে নিয়ে যুবককে কুপিয়ে হত্যা
পাবনায় যুবককে কুপিয়ে হত্যা
টাকা ভাঙতি না দেওয়ায় দোকান ভাঙচুর করে ব্যবসায়ীকে কুপিয়ে হত্যা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক