উখিয়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষ, মসজিদের খতিবসহ নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি
০৬ এপ্রিল ২০২৫, ১৩:৪১আপডেট : ০৬ এপ্রিল ২০২৫, ১৩:৪৫

কক্সবাজারের উখিয়ায় জমি নিয়ে বিরোধে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে উভয়পক্ষের তিন জন নিহত হয়েছেন। রবিবার (৬ এপ্রিল) দুপুরে কক্সবাজারের উখিয়ার রাজাপালং ইউনিয়নের কুতুপালং গ্রামে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- স্থানীয় মসজিদের খতিব ও জামায়াত নেতা মাওলানা আবদুল্লাহ আল মামুন (৪৬), প্রতিপক্ষের মোহাম্মদ হোসেনের ছেলে আব্দুল মান্নান (৩৭) ও তার বোন শাহিনা বেগম (৪০)। নিহতরা সম্পর্কে আপন চাচাতো-জেঠাতো ভাইবোন।   

কক্সবাজার জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) মো. জসিম উদ্দিন চৌধুরী নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, খবর পেয়ে উখিয়া থানা পুলিশের একটি দল ঘটনাস্থলে পৌঁছেছে। নিহতদের ময়নাতদন্ত করার জন্য কক্সবাজার জেলা সদর হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

স্থানীয় ইউপি সদস্য ইঞ্জিনিয়ার হেলাল উদ্দিন জানান, কুতুপালং পশ্চিমপাড়া গ্রামের সামান্য জায়গা নিয়ে দুই পক্ষের মাঝে বিরোধ চলে আসছিল। এই বিরোধের জের ধরে রবিবার সকালে দুই পক্ষের মাঝে সংঘর্ষ ঘটনা ঘটে। এ সময় পাল্টাপাল্টি হামলা ও এলোপাতাড়ি কোপানোর ঘটনায় উভয়পক্ষের অনেকে আহত হয়। পরে স্থানীয় লোকজন তাদের গুরুতর আহত অবস্থায় নিকটস্থ এমএসএফ, আলিফ ও উখিয়া হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তিন জনকে মৃত ঘোষণা করেন।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
প্রতিনিধি পরিষদের ইরান যুদ্ধ-বিরোধী ভোটের প্রতিক্রিয়ায় মুখ খুললেন ট্রাম্প
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
জনগণের আস্থা অর্জনে কাজ করছে জাতীয় সংসদ: স্পিকার
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
এই অর্জন বাংলাদেশের শক্তিশালী কূটনৈতিক অবস্থানকে তুলে ধরে: খলিলুর রহমান  
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
‘মুখ খোলো মমতা, জানতে চায় জনতা’ স্লোগানে ইনকিলাব মঞ্চের মশাল মিছিল
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী