মঙ্গল কামনায় ফুল ভাসলো নদীর জলে

বান্দরবান প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫, ০৯:৩০ আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ০৯:৩০

সবার মঙ্গল কামনায় সাঙ্গু নদীতে ফুল ভাসিয়ে ফুল বিজু পালন করলেন চাকমা ও তঞ্চঙ্গ্যারা। এর মাধ্যমে পাহাড়ের এই সম্প্রদায়দের মধ্যে শুরু হলো বর্ষবিদায় ও বর্ষবরণের আয়োজন।

শনিবার (১২ এপ্রিল) সকালে বান্দরবান রোয়াংছড়ি বাস স্টেশন এলাকার সাঙ্গু নদীর ঘাটে রান্যাফুল সোশ্যাল অ্যান্ড কালচারাল সোসাইটির উদ্যোগে একদল তরুণ-তরুণী নদীতে এ ফুল ভাসান। এ ফুল বিজু পালনের মাধ্যমে তারা সর্বস্তরের মানুষকে শুভেচ্ছা জানিয়েছেন।

ফুল বিজুর মাধ্যমে শুরু হয় পুরনো বছরকে বিদায় জানিয়ে নতুন বছরকে বরণের আনুষ্ঠানিকতা।

পুরনো বছরকে বিদায় দিয়ে নতুন বছরকে বরণে পাহাড়ের ক্ষুদ্র নৃগোষ্ঠীদের যে আয়োজন, তারই একটি অংশ ফুল বিজু। বঙ্গাব্দ বর্ষপঞ্জির ২৯ চৈত্র, তথা পহেলা নতুন বছর শুরুর একদিন আগে ফুল বিজুর মাধ্যমে শুরু হয় বর্ষবিদায় ও বর্ষবরণের আনুষ্ঠানিকতা।

এ দিন বান্দরবানে চাকমা ও তঞ্চঙ্গ্যা সম্প্রদায়ের শিশু-কিশোর, তরুণ-তরুণীরা নিজেদের ঐতিহ্যবাহী পোশাক পরে বন থেকে সংগ্রহ করা বিজু, মাধবীলতা, রঙ্গনসহ নানা রকমের ফুল নদীতে ভাসিয়ে দেন। গঙ্গা দেবী ও উপগুপ্ত বুদ্ধের পূজা করেন চাকমা তরুণ–তরুণীরা। নদীর পাড়ে গঙ্গা দেবীর উদ্দেশ্যে প্রার্থনা করা হয়।

ফুল বিজুতে অংশ নেওয়া চাকমা ও তঞ্চঙ্গ্যা তরুণ-তরুণীরা বলেন, ‘ফুল বিজুর মধ্য দিয়ে আমাদের বর্ষবরণের আয়োজন শুরু হয়। এই ফুল বিজুর মাধ্যমে গঙ্গা দেবীর মঙ্গল কামনায় ও পুরানো বছরের সব দুঃখ, গ্লানি ধুয়ে মুছে নতুন বছরকে স্বাগত জানাই আমরা।’

উৎসব উদযাপন ক‌মি‌টির সভাপ‌তি রাজুময় তঞ্চঙ্গ‌্যা ব‌লেন, ‘এবা‌রে আমরা ৩ দি‌নের উৎস‌বে আয়োজন ক‌রে‌ছি। এ উৎসবে নদীতে ফুল ভাসা‌নো, ঘিলা খেলাসহ থাক‌বে নানা আয়োজন।’

/কেএইচটি/
সম্পর্কিত
বাংলাদেশে কারা আদিবাসী? 
সমতলের আদিবাসীদের ন্যায়বিচার প্রাপ্তিতে বাধা কোথায়
সাক্ষাৎকার ‘সমতলের আদিবাসীদের জন্য রাষ্ট্রীয়ভাবে তেমন কোনও কাঠামো নেই’
সর্বশেষ খবর
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পরীক্ষা-নিরীক্ষা করছে সংসদীয় কমিটি
বিশেষ সৌরবিদ্যুৎ স্থাপন বিল পরীক্ষা-নিরীক্ষা করছে সংসদীয় কমিটি
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
খুলনার সন্ত্রাস নির্মূলে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ প্রধানমন্ত্রীর
এবার সেই কুরিয়ারের ওয়্যারহাউসে হামলা চালিয়ে লুটপাট, দুই গাড়িতে আগুন
এবার সেই কুরিয়ারের ওয়্যারহাউসে হামলা চালিয়ে লুটপাট, দুই গাড়িতে আগুন
এবার গোপালগঞ্জের ৩ থানার ওসি বদলি
এবার গোপালগঞ্জের ৩ থানার ওসি বদলি
সর্বাধিক পঠিত
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
অনুষ্ঠানের ব্যানারে ছিল না শহীদ জিয়ার ছবি, বলেছেন বঙ্গবন্ধুর কথা: সেই ডিসি প্রত্যাহার
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
সবজি চাষে শীর্ষে জেলাটি, বছরে আয় ২৬৫৫ কোটি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
ভূখণ্ডের বিনিময়ে ইউক্রেনকে ন্যাটো সদস্যপদের প্রস্তাব যুক্তরাষ্ট্রের: জেলেনস্কি
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
এবার আরেক জেলা শহরে ‘জয় বাংলা’ স্লোগান দিয়ে শতাধিক রাউন্ড গুলি নিক্ষেপ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ
ব্যাংকে না গিয়েই মিলবে ৫০ হাজার টাকা ঋণ, সুদ মাত্র ৯ শতাংশ