ফুল বিজুতে ‘জার্নালিস্ট নট অ্যালাউড’ প্রতিবাদ

খাগড়াছড়ি প্রতিনিধি
১২ এপ্রিল ২০২৫, ১৫:৫৮আপডেট : ১২ এপ্রিল ২০২৫, ১৫:৫৮

খাগড়াছড়িতে সাংবাদিকদের ফুল বিজুর অনুষ্ঠানের ছবি তুলতে বারণ করে অভিনব প্রতিবাদ জানানো হয়েছে। এ সময় ছবি তুলতে বাধা দেয় অজ্ঞাতনামা কিছু লোকজন। তারা শহরের খবং পুড়িয়া ও নারানখাইয়া এলাকায় সাংবাদিকদের বাধা দেয়।

ফুল বিজুর মূল অনুষ্ঠানের ছবি না তোলার জন্য অজ্ঞাতনামা লোকজন বিভিন্ন স্থানে ব্যানার টানিয়ে দেয় এবং কাউকে ভেতরে ঢুকতে দেয়নি। টানিয়ে দেওয়া বিভিন্ন ব্যানারে লেখা ছিল, ‘দুঃখের সময় পাশে নাই, সুখের বেলায় আছি ভাই, এসব বায়াসড কাভারেজে আমরা থু থু দিতে চাই।’ এ ছাড়া নিচে ইংরেজিতে লেখা ছিল ‘জার্নালিস্ট নট অ্যালাউড’।

এ ব্যাপারে খাগড়াছড়ি প্রেসক্লাবের সভাপতি তরুণ কুমার ভট্টাচার্য্য বলেন, ‘খাগড়াছড়িতে এই প্রথম এই ধরনের ব্যানার দিয়ে সংবাদকর্মীদের সবচেয়ে বড় উৎসবের খবর প্রচারে বাধা দেওয়া হলো। যা কোনোভাবেই কাম্য নয়। সাংবাদিকেরা সকল মানুষের কৃষ্টি, সংস্কৃতির ও অন্যান্য আচার-আচরণ ও বিধির প্রতি শ্রদ্ধাশীল। সবাইকেই প্রকৃত সত্য উদঘাটনে সাংবাদিকদের সহযোগিতা করা উচিত।’

বিষয়টি নিয়ে ইতোমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক তোলপাড় সৃষ্টি হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
আত্মপ্রকাশ করলো ন্যাশনাল এডিটরস কাউন্সিল
লালন আখড়ায় হামলা চালিয়ে সাংবাদিককে কুপিয়ে জখম, বিএনপি নেতা আটক
ইসলামী ব্যাংকের গ্রাহকদের ওপর পুলিশের গুলি, জামায়াতের নিন্দা
সর্বশেষ খবর
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
বিশ্বতারকাদের সঙ্গে ফিফা অ্যালবামে সানজয়, নোরা ফাতেহি-ভেজড্রিমের সঙ্গে ‘সির সির’
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
সৌদি থেকে ফিরেছেন ২৫৩৭৭ হাজি, মৃত্যু বেড়ে ৪৫
পশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
কী, কেন, কীভাবেপশ্চিমবঙ্গে যে কারণে তৃণমূলের ‘অপ্রত্যাশিত রক্ষাকর্তা’ খোদ বিজেপি
সর্বাধিক পঠিত
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম