বিজুর ‘পাজন’ আপ্যায়ন: কত ধরনের সবজির এই তরকারি, ঘুরতে হয় কত বাড়ি

জিয়াউল হক, রাঙামাটি
১৩ এপ্রিল ২০২৫, ১৪:৪১ আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৪:৪১

চাকমা বর্ষবরণের বড় উৎসব ‘বিজু’। পাহাড়ি জনগোষ্ঠী চৈত্রের শেষ দিনে মূল বিজু পালন করে থাকে। এ বিজুর মূল উপাদান ‘পাজন’।

পাহাড়ি বর্ষবরণের আবহমানকালের বহু ঐতিহ্যের অপরিহার্য অংশ হিসেবে চাকমা সংস্কৃতিতে টিকে আছে বিজু উৎসবের এই পাজন রান্না। রাঙামাটির ঘরে ঘরে চলছে পাজন আপ্যায়ন।

কমপক্ষে ৩২ রকমের সবজি দিয়ে রান্না হয় ঐতিহ্যবাহী এ পাজন। এটি বিভিন্ন ধরনের সবজি দিয়ে রান্না করা হয়। যার মধ্যে থাকে কাঁঠাল, কলা, মুলা, মিষ্টিকুমড়া, বেতডগা, তারাসহ বিভিন্ন উপাদান। সঙ্গে থাকে বিভিন্ন প্রকার শুঁটকি।

ক্ষুদ্র নৃগোষ্ঠীর মানুষের ধারণা, বছরের শেষ বা প্রথম দিনে এ পাজন খাবার খেলে বিভিন্ন প্রকারের রোগ থেকে মুক্তি পাওয়া যায়। ঐতিহ্যবাহী এ খাবার পাহাড়ি-বাঙালির সবার কাছেই খুবই প্রিয়। পাজন দিয়েই দিনভর চলে অতিথি আপ্যায়ন। তাই এই দিনে সবাই কম করে হলেও সাত বাড়িতে বেড়ায় পাহাড়ি ও বাঙালিরা।

দুকূল চাকমা বলেন, ‘১২ এপ্রিল ফুল ভাসিয়ে বর্ষবিদায় দিয়ে থাকি আমরা। আর ১৩ এপ্রিল সকালে গোসল শেষে বাসার বয়স্কদের পায়ে ধরে প্রণাম করি। পরে বাড়িতে বাড়িতে বিভিন্ন রান্না করা হয়। যার মধ্যে অন্যতম পাজন তরকারি। যে যত পারে সবচেয়ে বেশি সবজি দিয়ে এই পাজন রান্না করা হয়। কমপক্ষে ৩২ রকমের সবজি থাকে এতে।’

বাড়িতে বাড়িতে পাজন আপ্যায়ন

বিনিতা চাকমা বলেন আমরা বিশ্বাস করি, ‘সাত বাড়ি ঘুরে নানা ধরনের সবজি মিলিয়ে তৈরি এই পাজন খেলে শারীরিকভাবে সুস্থ ও রোগ-ব্যাধিমুক্ত থাকা যায়। তাই এটি এটি আমাদের কাছে বেশ জনপ্রিয়।’

বাড়ি বাড়ি বেড়াতে থাকা শিক্ষক রিংকু দে বলেন, ‘এই দিনে আমরা পাহাড়ি বন্ধু ও কলিগদের বাড়িতে বেড়াতে থাকি। যে বাড়িতেই যাই না কেন অবশ্যই পাজনটা খাওয়া হবেই।’

আরেক শিক্ষক আয়েশা আক্তার বলেন, ‘পার্বত্য এলাকায় উৎসবে আমরা সবাই সবার বাড়িতে সারা দিন ঘুরে বেড়াই। এই দিনে পাজন না খেলে চলেই না। ‘

উৎসবের তৃতীয় দিন আগামীকাল ১৪ এপ্রিল চাকমা, ত্রিপুরারা গোজ্জাই পোজ্জা পালন করলেও ওই দিন মারমা সম্প্রদায় উদযাপন করে ঐতিহ্যবাহী পানি খেলা উৎসব। আগামী ১৯ এপ্রিল রাঙামাটির স্টেডিয়ামে মারমাদের ঐতিহ্যবাহী সাংগ্রাই পানি খেলার মাধ্যমে শেষ হবে পাহাড়ের বর্ষবিদায় ও বরণ উৎসব।

/কেএইচটি/
সম্পর্কিত
উৎসবমুখর পরিবেশে জবিতে উদযাপিত হলো বর্ষবরণ
বর্ষবরণে রঙিন সারা দেশ, উৎসবে মাতোয়ারা বাঙালি
কৃষি ও কৃষকই অর্থনীতির মূল চালিকাশক্তি: তথ্যমন্ত্রী
সর্বশেষ খবর
ড্রেজিং হচ্ছে তবু বাড়ছে না জাহাজ, কেন পিছিয়ে মোংলা বন্দর?
ড্রেজিং হচ্ছে তবু বাড়ছে না জাহাজ, কেন পিছিয়ে মোংলা বন্দর?
হামলার পর পুরো পশ্চিম তীরে ‘পূর্ণ লকডাউনের’ নির্দেশ নেতানিয়াহুর
হামলার পর পুরো পশ্চিম তীরে ‘পূর্ণ লকডাউনের’ নির্দেশ নেতানিয়াহুর
যুদ্ধে বাঁচতে নিজেই পা কাটলেন ইউক্রেনীয় সেনা, পরে যেভাবে উদ্ধার
যুদ্ধে বাঁচতে নিজেই পা কাটলেন ইউক্রেনীয় সেনা, পরে যেভাবে উদ্ধার
কার সঙ্গে কার আঁতাত ছিল, জাতি জানে: এ্যানি
কার সঙ্গে কার আঁতাত ছিল, জাতি জানে: এ্যানি
সর্বাধিক পঠিত
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
এইচএসসির ফল প্রকাশের সম্ভাব্য তারিখ জানা গেলো
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থাইল্যান্ডে ‘সয়েল ফিভারে’ ৪৫ জনের মৃত্যু, আক্রান্ত ৫৭০
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
থানায় গিয়ে নিরাপত্তা চাইলেন রুমিন ফারহানা, ওসি বললেন ‘মব সৃষ্টির কথা’
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
‘একটা স্নাইপারের অভাব ছিল’ মন্তব্যকারী যুবকের বাবাও ডিবি হেফাজতে
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান
নভেম্বরে টানা ৩ দিন ছুটি পাচ্ছে শিক্ষাপ্রতিষ্ঠান