কারাগারে অসুস্থ সাবেক এমপি নদভী, নেওয়া হলো হাসপাতালে

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ এপ্রিল ২০২৫, ১৪:৫১আপডেট : ১৩ এপ্রিল ২০২৫, ১৪:৫১

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারে থাকা চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনের সাবেক সংসদ সদস্য (এমপি) আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী অসুস্থ হয়ে পড়েছেন। রবিবার (১৩ এপ্রিল) কারাগারে অসুস্থ হয়ে পড়লে তাকে চট্টগ্রাম মেডিক্যাল কলেজ (চমেক) হাসপাতালে হস্তান্তর করা হয়।

চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগারের জেলার মোহাম্মদ মাসুদ হাসান জুয়েল বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভীর ডায়াবে‌টিস, রক্তচাপ, দুর্বলতাসহ ৪/৫ টি রোগ রয়েছে। শারী‌রিক অবস্থার অবনতি হলে কারা হাসপাতালের চিকিৎসকের পরামর্শে উন্নত চিকিৎসার জন্য রবিবার বেলা ১১টায় তাকে চট্টগ্রাম মে‌ডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়।

গত ১৫ ডিসেম্বর ঢাকার উত্তরা এলাকা থেকে তাকে গ্রেফতার করেছিল মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। ঢাকায় শিক্ষার্থী খালিদ হাসান হত্যা মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে একদিনের রিমান্ডে নেওয়া হয়।

১৭ ডিসেম্বর রিমান্ড শেষে তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন আদালত। ১৫ জানুয়ারি দুর্নীতি দমন কমিশনের (দুদক) আবেদনের পরিপ্রেক্ষিতে তার বিরুদ্ধে দেশত্যাগে নিষেধাজ্ঞা জারি করা হয়।

আবু রেজা মুহাম্মদ নেজামুদ্দিন নদভী ২০১৪ সালের দশম ও ২০১৮ সালের একাদশ জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের প্রার্থী হিসেবে চট্টগ্রাম-১৫ আসন থেকে সংসদ সদস্য নির্বাচিত হন। তবে দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী এম এ মোতালেবের কাছে পরাজিত হন।

/এফআর/
সম্পর্কিত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
ফোনালাপ ফাঁসের পর বদলি করা হলো জেল সুপারকে
বহু কাজ এখনও বাকি, কীভাবে চালু হবে শিশু হাসপাতাল
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান