সংবাদ প্রকাশের জেরে সাংবাদিকের ওপর সন্ত্রাসী হামলা: প্রতিবাদে মানববন্ধন

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৫, ১৪:৩৬ আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ১৪:৩৬

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় অবৈধভাবে মাটি কাটার বিষয়ে সংবাদ প্রকাশের জেরে সাংবাদিক মাইনুদ্দিন রুবেলের উপর সন্ত্রাসী হামলার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ঘটনার চার দিন পার হলেও এখন পর্যন্ত পুলিশ কোনও আসামিকে গ্রেফতার করতে পারেনি।

আজ মঙ্গলবার (২৯ এপ্রিল) বেলা সাড়ে ১১টায় ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সামনে সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন 'ঢেউ'-এর আয়োজনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন বিভিন্ন সামাজিক সংগঠন, গণমাধ্যমকর্মী ও শিক্ষার্থীরা।

মানববন্ধনে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়া প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বাহারুল ইসলাম মোল্লা, জেলা সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ও প্রেসক্লাব কোষাধ্যক্ষ মোশারফ হোসেন বেলাল, প্রেসক্লাব সদস্য শাহাজাহান সাজু, খেলাঘরের সাধারণ সম্পাদক নিহার রঞ্জন সরকার, ইউনাইটেড কলেজের পরিচালক হারুন অর রশিদ ও শাহীন মৃধা, প্রথম আলোর বন্ধুসভার সভাপতি অভিজিৎ রায়, সাধারণ সম্পাদক শাহাজান মিয়া এবং ঢেউ-এর সদস্য শাহাদাত হোসেন।

বক্তারা বলেন, সাংবাদিকদের সত্য প্রকাশে বাধা দেওয়ার অপচেষ্টা চললেও তা সফল হবে না। যারা সন্ত্রাসী কার্যক্রমের সঙ্গে জড়িত, তাদের দল-মত-পরিচয় না দেখে কঠোরভাবে আইনগত ব্যবস্থা নিতে হবে। বক্তারা অবিলম্বে প্রধান অভিযুক্ত মোখলেছুর রহমান ওরফে লিটন মুন্সী ও কাইয়ুমসহ সকল আসামিকে গ্রেফতারের দাবি জানান।

উল্লেখ্য, মাইনুদ্দিন রুবেল (সংবাদদাতা, বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম) গত শুক্রবার (২৫ এপ্রিল) রাতে বিজয়নগর উপজেলার মির্জাপুরে উপজেলা পরিষদের সামনে সন্ত্রাসী হামলার শিকার হন। হামলার নেতৃত্ব দেন উপজেলা যুবদলের বহিষ্কৃত নেতা ও সাবেক ভাইস চেয়ারম্যান মোখলেছুর রহমান ও উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা কাইয়ুম মিয়া। সাংবাদিক মাইনুদ্দিন হামলার ঘটনায় ১৩ জনকে আসামি করে বিজয়নগর থানায় মামলা দায়ের করেন।

অভিযোগ রয়েছে, অভিযুক্তদের নেতৃত্বে দীর্ঘদিন ধরে উপজেলার বিভিন্ন এলাকায় অবৈধভাবে কৃষিজমি ও পুকুর ভরাট করে মাটির ব্যবসা চালানো হচ্ছে। যদিও প্রশাসন রহস্যজনকভাবে নীরব রয়েছে।

বিজয়নগর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শফিকুল ইসলাম বলেন, ‘ঘটনার পর থেকেই আসামিরা পলাতক। তাদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
নেত্রকোনায় সাংবাদিককে গুলি করে হত্যা: নিরপেক্ষ তদন্ত ও বিচার দাবি আসকের
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক