কাভার্ডভ্যানে করে পাচার হচ্ছিল সোফা-চেয়ার-টেবিল, অভিযানে গাড়ি রেখে পালালো চালক

কুমিল্লা প্রতিনিধি
২৯ এপ্রিল ২০২৫, ২০:২৭আপডেট : ২৯ এপ্রিল ২০২৫, ২০:২৭

কাভার্ডভ্যানের ভেতর সোফা, চেয়ার, টেবিল ও নানা ফার্নিচারসহ কাঠ। বন বিভাগের অভিযানে কাভার্ডভ্যানটি জব্দ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে জানা যায় এসব কাঠ অবৈধ। পরে তা নিয়ে আসা হয়েছে বন বিভাগের কার্যালয়ে।

মঙ্গলবার (২৯ এপ্রিল) এই অভিযান পরিচালনা করে কুমিল্লা সামাজিক বন বিভাগের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর।

জানা গেছে, মঙ্গলবার বেলা ১১টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের সামনের মহাসড়কে অবৈধ সেগুন চিরাই কাঠ ও আসবাবপত্রবোঝাই কাভার্ডভ্যানটি জব্দ করা হয়। বন বিভাগের চোখ ফাঁকি দিতে কাভার্ডভ্যানে করে এসব কাঠ ও আসবাবপত্র পাচার করা হচ্ছিল। বন বিভাগের উপস্থিতি টের পেয়ে কৌশলে গাড়ির চালক মহাসড়কের পাশে গাড়ি ফেলে পালিয়ে যায়। অবৈধ কাঠ ও আসবাবপত্র পরিবাহী কাভার্ডভ্যান (ঢাকা-মেট্রো-ট-১১-৫১৪২) আটক করে কুমিল্লা নগরীর শাকতলায় বিভাগীয় বন কর্মকর্তার কার্যালয়ে রাখা হয়েছে। এ ব্যাপারে বন বিভাগ থেকে মামলা দায়ের করা হয়েছে।

কুমিল্লা সামাজিক বন বিভাগের সুয়াগাজী ফরেস্ট চেক স্টেশনের স্টেশন কর্মকর্তা মো. হুমায়ুন কবীর জানান, অভিযানে আটককৃত অবৈধ সেগুন চিরাই কাঠ ও আসবাবপত্রের মূল্য আনুমানিক আট লাখ টাকা। স্টেশন কর্মকর্তাকে যথাযথ সাপোর্ট প্রদান করা হলে তিনি এ অভিযান আরও বেগবান করতে সক্ষম হবেন এবং সরকারের রাজস্ব আয় বৃদ্ধি পাবে। অবৈধ সেগুন চিরাই কাঠ ও আসবাবপত্রসমূহ চট্টগ্রামের বিভিন্ন এলাকা থেকে অবৈধভাবে সংগ্রহ করে কাভার্ডভ্যানে করে কৌশলে ঢাকায় পাচার করা হচ্ছিল।

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
এক দিনেই ৭০০ তিমি ও ডলফিন হত্যা
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
দিল্লীতে আগুনে ৮ বাংলাদেশি আহত, গুরুতর অবস্থা তিন জনের
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
ফুল দিয়ে ড. খলিলুর রহমানকে বরণ
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
প্রধানমন্ত্রীর সভাপতিত্বে বন্ধ কলকারখানা চালু ও ব্যবস্থাপনা সংক্রান্ত সভা
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান