গভীর রাতে ঘরে ঢুকে ছুরিকাঘাতে বৃদ্ধাকে হত্যা

নোয়াখালী প্রতিনিধি
০৭ মে ২০২৫, ১৪:৩৬ আপডেট : ০৭ মে ২০২৫, ১৪:৩৬

নোয়াখালীর চাটখিলে গভীর রাতে ঘরে ঢুকে তাহেরা বেগম (৬৫) নামে এক বৃদ্ধাকে ছুরিকাঘাতে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৬ মে) দিবাগত রাত সাড়ে ৩টার দিকে উপজেলার খিলপাড়া ইউনিয়নের মুন্সিবাড়িতে এ ঘটনা ঘটে।

তাহেরা বেগমের স্বজনদের ধারণা, চুরি করতে ঘরে ঢোকার পর দুর্বৃত্তদের দেখে ফেলায় তাহেরাকে হত্যা করা হয়। যদিও তার ছেলে তারেক জানিয়েছেন, ঘর থেকে কোনও মালামাল খোয়া যায়নি। এটি চুরি না পরিকল্পিত হত্যাকাণ্ড, পুলিশ তা প্রাথমিকভাবে নিশ্চিত হতে পারেনি।

তাহেরা বেগম মুন্সিবাড়ির মৃত আব্দুল মতিনের স্ত্রী। তিনি ছেলে তারেককে নিয়ে ওই ঘরে বসবাস করতেন। জানা গেছে, খিলপাড়া বাজারের ব্যবসায়ী আব্দুল মতিনের মৃত্যুর পর তার ছেলে তারেক ব্যবসাপ্রতিষ্ঠান চালাতেন। প্রতিদিনের মতো মঙ্গলবার রাতে তারেক বাজার থেকে ফেরার পর খাওয়াদাওয়া শেষে মা-ছেলে দুই কক্ষে ঘুমিয়ে পড়েন। রাত সাড়ে ৩টার দিকে জখম অবস্থায় ওই বৃদ্ধা তার ছেলের কক্ষের কাছে গিয়ে চিৎকার করতে থাকেন। তারেক জেগে দেখেন তার মায়ের শরীর দিয়ে রক্ত ঝরছে। ওদিকে ঘরের ভেন্টিলেটর ফ্যান খোলা। পরে চিৎকার শুনে প্রতিবেশীরা এগিয়ে এসে তাহেরাকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

তারেক জানান, তাদের ঘর থেকে কোনও মালামাল খোয়া যায়নি। চোরদের দেখে ফেলায় তার মাকে ছুরিকাঘাতে হত্যা করা হয়ে থাকতে পারে।

চাটখিল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফিরোজ উদ্দিন বলেন, ‘ধারণা করা হচ্ছে, চুরি করতে আসা দুর্বৃত্তদের দেখে ফেলায় ওই নারীকে হত্যা করা হয়েছে। ঘটনাটির তদন্ত চলছে। ময়নাতদন্তের জন্য বৃদ্ধার লাশ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

/কেএইচটি/
সম্পর্কিত
মাছ চুরির সন্দেহে ব্যবসায়ীকে পিটিয়ে হত্যা
ইজিবাইকের হুটের সূত্র ধরে ৪ বছর পর চালক হত্যার রহস্য উদ্ঘাটন
হাসপাতালে যুবককে পিটিয়ে হত্যা মামলায় গ্রেফতার ২, এখনও ফেসবুকে সক্রিয় প্রধান আসামি
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক