‘ইশরাককে শপথ না পড়ালে মন্ত্রী-সচিব আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন’

নোয়াখালী প্রতিনিধি
২৪ মে ২০২৫, ২২:০৩ আপডেট : ২৪ মে ২০২৫, ২২:০৫

বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা ও সুপ্রিম কোর্ট বারের সভাপতি ব্যারিস্টার এ এম মাহবুব উদ্দিন খোকন বলেছেন, ‘সংস্কারের কথা বলে অন্তর্বর্তীকালীন সরকার বিনা ভোটে ক্ষমতায় থাকতে চাচ্ছে।’

শনিবার (২৪ মে) বিকালে নোয়াখালীর চাটখিলে নোয়াখালী জেলা বিএনপির সাবেক সহ-সভাপতি ও চাটখিল উপজেলা বিএনপির সাবেক সভাপতি আনোয়ার হোসেনের পঞ্চম মৃত্যুবার্ষিকী উপলক্ষে স্মরণ সভা ও দোয়া মাহফিলে তিনি এই মন্তব্য করেন।

অন্তর্বর্তীকালীন সরকারকে উদ্দেশে মাহবুব উদ্দিন খোকন বলেন, ‘অন্তর্বর্তী সরকার ক্ষমতা নেওয়ার ১০ মাস হয়ে গেছে। তারা কথায় কথায় সংস্কার সংস্কার বলছে। আমরাও তো সংস্কার চাই। তারেক রহমান দেড় বছর আগেই সংস্কারের কথা বলেছে। আমাদের নেতাকর্মীরা গ্রামে গঞ্জে সংস্কারের পক্ষে লিফলেট বিতরণ করেছি। আপনারও তো এগুলোই বলছেন, কিন্তু কী করেছেন আপনারা?’

আদালতের নির্দেশে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের মেয়র হিসেবে ইশরাককে শপথ দেওয়ার বিষয়ে তিনি বলেন, ‘যদি ২৬ তারিখের মধ্য ইশরাক হোসেনকে মেয়র হিসেবে শপথ দেওয়া না হয় যেকোনও মন্ত্রী বা সচিব আদালত অবমাননার দায়ে অভিযুক্ত হবেন।’

জাতীয় নির্বাচন আয়োজন করা অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান কাজ উল্লেখ করে বিএনপি এই নেতা বলেন, ‘বাংলাদেশের সংবিধান সাসপেন্ড করা হয়নি। অন্তর্বর্তীকালীন সরকার সংবিধানের ম্যান্ডেট অক্ষরে অক্ষরে মেনে নিতে বাধ্য। আর সংবিধান অনুযায়ী আপনাদের প্রথম কাজ হচ্ছে জাতীয় নির্বাচনের আয়োজন করা।’

এনসিপিকে উদ্দেশ করে তিনি বলেন, ‘নিবন্ধনহীন একটি দল শাহবাগে সারা দিন আন্দোলন করে। আর তারাই সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়ায় বিএনপির আন্দোলনের কারণে দেশের সমস্যা হয়। বিএনপি তো ধানের শীষের প্রতীকের মর্যাদা রক্ষার আন্দোলন করেছে। ধানের শীষের মর্যাদা রক্ষা করার জন্য বিএনপির প্রত্যেক নেতাকর্মীর আন্দোলন করার অধিকার আছে।’

চাটখিল উপজেলা বিএনপির আহ্বায়ক আবু হানিফের সভাপতিত্বে এ সময়ে নোয়াখালী জেলা বিএনপির আহ্বায়ক মাহাবুব আলমগীর আলো, সদস্য সচিব হারুনুর রশিদ আজাদসহ বিএনপির জেলা ও উপজেলা পর্যায়ের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

/এফআর/
সম্পর্কিত
মিষ্টির শূন্য আসনে বিএনপির মনোনয়ন নিলেন ৬৭ জন
জুয়া বন্ধের ঘোষণা দেওয়া বিএনপি নেতাকে পিটিয়ে হত্যা, প্রধান আসামি গ্রেফতার
বিএনপি বিনা ভোটে ক্ষমতায় যাওয়ার পরিকল্পনা করছে না: শাহে আলম
সর্বশেষ খবর
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
৯ মাসে ১৭১ মৃত্যু ‘মব’ তকমায় আড়াল হচ্ছে পরিকল্পিত অপরাধ?
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক