লক্ষ্মীপুরে পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু

রায়পুর (লক্ষ্মীপুর) প্রতিনিধি
৩১ মে ২০২৫, ১৮:০৮আপডেট : ৩১ মে ২০২৫, ১৮:০৮

লক্ষ্মীপুর সদর উপজেলায় পৃথক তিন স্থানে খাল ও পুকুরের পানিতে ডুবে ৩ শিশুর মৃত্যু হয়েছে। শনিবার (৩১ মে) দুপুরে সদর উপজেলার চররমনী মোহন ও চররুহিতা গ্রামে এই মর্মান্তিক ঘটনাটি ঘটেছে। বিকালে জানাজা শেষে মৃতদের তাদের পারিবারিক কবরস্থানে দাফন হয়েছে বলে স্বজনরা জানান।

মৃত তিন শিশু হলো–ইয়াছিন আরাফাত (৪), মো. আল-আমিন (৫) ও আলিফা আক্তার (২)। শিশু ইয়াছিন চররমনী মোহন ইউনিয়নের চররমনী গ্রামের সাঈদুল খোকনের ছেলে, আল-আমিন একই এলাকার আব্দুল আসাদের ছেলে। আলিফা আক্তার সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের চররুহিতা এলাকার সোহাগ হোসেনের মেয়ে।

নিহত তিন শিশুর স্বজনরা জানান, সদর উপজেলার চররমনী মোহন এলাকায় ইয়াছিন ও আল-আমিন প্রতিবেশী। তারা দুজনই খালের পানিতে গোসল করতে গিয়ে ডুবে যায়। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে সদর হাসপাতাল নেওয়ার পথে ওই দুই শিশুর মৃত্যু হয়। আর আলিফা আক্তার বাড়ির উঠানে খেলাধুলা করছিল। একপর্যায়ে সবার অগোচরে সে পুকুরে পড়ে যায়। পুকুর থেকে আলিফা আক্তারকে উদ্ধার করে হাসপাতাল নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

সদর হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) অরুপ পাল বিষয়টি নিশ্চিত করে সাংবাদিকদের জানান, খালের পানি ও পুকুরের পানিতে ডুবে তিন শিশু মারা যায়। হাসপাতালে আসার আগেই তাদের মৃত্যু হয়েছে। শরীরে কোনও আঘাতের চিহ্ন নেই।

সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবদুল মোন্নাফ বলেন, ‘তিন শিশু খাল ও পুকুরের পানিতে ডুবে পৃথক স্থানে মারা যায়। এটি দুর্ঘটনা, জনপ্রতিনিধি ও স্বজনদের আবেদনে ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি দেওয়া হয়েছে। এ ছাড়া মৃতদের পরিবারের পক্ষ থেকে কোনও অভিযোগ নেই।’

/কেএইচটি/
সম্পর্কিত
ফটিকছড়িতে ডুবে চাচা-ভাতিজির মৃত্যু
আজিমপুরে পুকুরে ডুবে স্কুল শিক্ষার্থীর মৃত্যু
পুকুরে ডুবে বিশ্ববিদ্যালয়ের ২ শিক্ষার্থীর মৃত্যু
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী