মৃত্যুর ১০ মাস পর আ.লীগ নেতার লাশ উত্তোলন

চাঁদপুর প্রতিনিধি
০৩ জুন ২০২৫, ১৯:৪০ আপডেট : ০৩ জুন ২০২৫, ১৯:৪০

চাঁদপুরের শাহরাস্তিতে মৃত্যুর ১০ মাস পর কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতা ও ইউপি চেয়ারম্যানের লাশ উত্তোলন করা হয়েছে। আদালতের নির্দেশে মৃত্যুর ১০ মাস পর কবর থেকে উপজেলা আওয়ামী লীগের সাবেক ভারপ্রাপ্ত সভাপতি ও সূচীপাড়া উত্তর ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান মোস্তফা কামাল মজুমদারের লাশ উত্তোলন করা হয়েছে।

মঙ্গলবার (৩ জুন) দুপুরে শোরসাক মজুমদার বাড়ির কবরস্থান থেকে নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার শাহরাস্তি থানা পুলিশের সহযোগিতায় লাশ উত্তোলন করেন। গত বছরের ৫ আগস্ট রাতে পানিতে ডুবে আওয়ামী লীগ নেতা মোস্তফা কামালের মৃত্যু হয়। পরদিন ৬ আগস্ট বাড়ির পাশের ডোবা থেকে তার লাশ উদ্ধার করে তাকে দাফন করা হয়।

মৃত্যুর ৬ মাস পর গত ৪ ফেব্রুয়ারি মোস্তফা কামালের স্ত্রী ফাতেমা কামাল শাহরাস্তি মডেল থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। মামলার বাদী ফাতেমা কামাল দাবি করেন, তার স্বামীকে দুষ্কৃতকারীরা সংঘবদ্ধভাবে বাড়িতে হামলা করে হত্যা করে।

নিহতের ভাই হুমায়ূন কবির মজুমদার জানান, আমার ভাইয়ের মৃত্যুর সঠিক কারণ আমরা জানতে চাই। এতে নিরপরাধ কাউকেই আমরা হয়রানি করতে চাই না।

নির্বাহী ম্যাজিস্ট্রেট নিরুপম মজুমদার জানান, আদালতের নির্দেশে সূচীপাড়া উত্তর ইউনিয়নের চেয়ারম্যান মোস্তফা কামালের লাশ উত্তোলন করে মৃত্যুর সঠিক কারণ নির্ণয় করার জন্যে মর্গে প্রেরণ করা হয়েছে।

শাহরাস্তি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবুল বাসার জানান, বাদীর আবেদনের প্রেক্ষিতে আদালতের নির্দেশে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে লাশ উত্তোলন করে মর্গে প্রেরণ করা হয়েছে।

/কেএইচটি/
সম্পর্কিত
সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি বিএনপি নেতার
আ.লীগ ও বিএনপির কারণে দেশে শান্তি ফিরে আসছে না: নাহিদ ইসলাম
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে