চট্টগ্রামে আওয়ামী লীগ নেতার ভাইকে কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৩ জুন ২০২৫, ২৩:৩৫ আপডেট : ০৩ জুন ২০২৫, ২৩:৩৫

চট্টগ্রামের সন্দ্বীপে মো. শিপন নামের এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। মঙ্গলবার বিকাল ৫টার দিকে উপজেলার মাইটভাঙ্গা ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের পাঁচ আইন্না গোপাট এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মো. শিপন (৪৫) মগধরা ৭ নম্বর ওয়ার্ডের আনসারুল হকের ছেলে। তার বড় ভাই মো. সাখাওয়াত হোসেন ওরফে বকুল সন্দ্বীপের একটি ওয়ার্ডের আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক।

ওই এলাকার একাধিক বাসিন্দা জানান, বিকাল ৫টার দিকে শিপনকে কুপিয়ে হত্যা করা হয়। এ সময় পাশে পড়ে ছিল তার মোটরসাইকেল। তিনি আওয়ামী লীগের রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন। তার বড় ভাই আওয়ামী লীগের নেতা। রাজনৈতিক কারণে হত্যার শিকার হতে পারেন। তবে কারা হত্যা করেছেন, তারা দেখেননি।

এ বিষয়ে সন্দ্বীপ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ কে এম সফিকুল ইসলাম বলেন, ‘সম্ভবত মোটরসাইকেল থামিয়ে শিপনকে চাপাতি দিয়ে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। এতে তার দেহ থেকে হাত দুটি প্রায় বিচ্ছিন্ন হয়ে যায়। মুখের বাঁ পাশে এবং মাথায় কোপের আঘাত ছিল। তবে কারা কী কারণে তাকে কুপিয়ে হত্যা করেছে, তা এখনও নিশ্চিত হওয়া যায়নি। ঘটনার তদন্ত করছে পুলিশ।’

/এএম/
সম্পর্কিত
‘পটকার শব্দ ভেবেছিলাম, গিয়ে দেখি স্বামীর গায়ে গুলি’
রেললাইনের পাশে গার্মেন্টস কর্মকর্তার, জঙ্গলে হাত-পা বাঁধা চালকের লাশ
সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি বিএনপি নেতার
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক