৬ শিক্ষার্থীকে ধর্ষণের দায়ে মাদ্রাসাশিক্ষকের আমৃত্যু কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৪ জুন ২০২৫, ১৯:২৩আপডেট : ০৪ জুন ২০২৫, ১৯:২৩

চট্টগ্রামে ছয় শিশুশিক্ষার্থীকে ধর্ষণের মামলায় এক মাদ্রাসাশিক্ষককে আমৃত্যু কারাদণ্ড দিয়েছেন আদালত। বুধবার (০৪ জুন) দুপুরে চট্টগ্রামের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল-৭-এর বিচারক ফেরদৌস আরা এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত নাজিম উদ্দিন (৪২) চট্টগ্রামের ফটিকছড়ির নাজিরহাটের গোলমুর রহমানের ছেলে। আমৃত্যু কারাদণ্ডের পাশাপাশি পাঁচ লাখ টাকা জরিমানা করা হয়েছে। নাজিম উদ্দিন ওই ঘটনার সময় নগরের পাঁচলাইশে একটি মাদ্রাসার পরিচালক ও শিক্ষক পদে কর্মরত ছিল।

ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি শফিউল মোরশেদ চৌধুরী বলেন, ‌‘আসামিকে আমৃত্যু কারাদণ্ড ও পাঁচ লাখ টাকা জরিমানা করেন আদালত। রায় ঘোষণার সময় আসামি হাজির ছিল। পরে আদালতের নির্দেশে কারাগারে পাঠিয়ে দেওয়া হয়।’ 

আদালত সূত্র জানা যায়, ২০১৯ সালের ১৫ আগস্ট থেকে ২০২১ সালের ১ মার্চ পর্যন্ত বিভিন্ন সময়ে মাদ্রাসার ছয় শিক্ষার্থীকে ধর্ষণ করে শিক্ষক নাজিম উদ্দিন। ধর্ষণের বিষয়টি না জানাতে শিক্ষার্থীদের ভয় দেখানো হয়। বিষয়টি বলে দেবে জানালে এক শিক্ষার্থীকে বেধড়ক মারধর করা হয়। ওই শিক্ষার্থী অসুস্থ হয়ে পড়লে তার পরিবারের লোকজন এসে বিষয়টি জানতে পারেন। পরে অন্য শিক্ষার্থীরাও মুখ খোলে। এ ঘটনায় ভুক্তভোগী এক শিক্ষার্থীর বড় ভাই বাদী হয়ে ২০২১ সালের ৪ মার্চ পাঁচলাইশ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন। তদন্ত শেষে এ মামলায় পুলিশ অভিযোগপত্র দেয়। ২০২১ সালের ৪ নভেম্বর আসামির বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরু করেন আদালত। ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আজ রায় দেন বিচারক।

/এএম/
সম্পর্কিত
পুলিশের পোশাকে ‘ধর্ষককে’ নেওয়া হলো থানায়, ১৩ দিনে আদালতে অভিযোগপত্র
কুমিল্লায় এক শিশুকে ধর্ষণ ও আরেক শিশুকে ধর্ষণচেষ্টার অভিযোগ
গৃহবধূকে ধর্ষণ, ছাত্রদল নেতা গ্রেফতার
সর্বশেষ খবর
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
হবিগঞ্জে নারীর মুখে এসিড নিক্ষেপ, আশঙ্কাজনক অবস্থায় ঢাকায় প্রেরণ
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
বগুড়ায় দই বিক্রি করে ৫০ হাজার টাকা জরিমানা গুনলেন ব্যবসায়ী 
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
৩৮ বছর বাড়ি ফিরে বিপদে জবেদ, স্ত্রী বললেন স্বামী হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়
বিপর্যয়ের মুখে সুন্দরবন
বিপর্যয়ের মুখে সুন্দরবন
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
আপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি
সংবাদ সম্মেলনে ইউএনও মুনমুন নাহার আশাআপা ডাকায় নয়, বাসি মিষ্টি পাওয়ায় জরিমানা করেছি