ব্রাহ্মণবাড়িয়ায় সড়ক দুর্ঘটনায় ৩ জন নিহত

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
০৫ জুন ২০২৫, ১০:০৯ আপডেট : ০৫ জুন ২০২৫, ১০:০৯

ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলার নবীনগর কোম্পানীগঞ্জ সড়কের ইব্রাহিমপুরে বাস ও সিএনজিচালিত অটোরিকশার মুখোমুখি সংঘর্ষে চালকসহ তিন জন নিহত হয়েছেন। বৃহস্পতিবার (৫ জুন) ভোরে এ ঘটনা ঘটে। ঘটনার পর পুলিশ নিহতদের লাশ নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে।

নিহতরা হলেন- নবীনগর সদরের নারায়নপুর গ্রামের বিল্লাল মিয়ার ছেলে সোহেল মিয়া (২৫), চরলাপাং গ্রামের হজরত আলীর ছেলে আবুল কাশেম (৩৫) ও ফেনী জেলার বাসিন্দা নূরে আলম (৫৫)।

পুলিশ ও এলাকাবাসী জানান, বৃহস্পতিবার ভোরে নবীনগর সদরের নারায়নপুর গ্রামের সিএনজি অটোরিকশার চালক সোহেল মিয়া তার গাড়িতে গ্যাস সংগ্রহ করার জন্য নবীনগর কোম্পানীগঞ্জ সড়ক হয়ে কুমিল্লার মুরাদনগর উপজেলার কোম্পানীগঞ্জ যাচ্ছিলেন। এ সময় নবীনগর উপজেলার ইব্রাহিমপুর এতিমখানার সামনে আসার পর বিপরীত দিক থেকে আসা হবিগঞ্জগামী দুরন্ত পরিবহনের একটি বাস গাড়িটিকে চাপা  দেয়।

এতে সিএনজি অটোরিকশা দুমড়ে মুচড়ে গিয়ে চালক সোহেল মিয়া, আবুল কাশেম ও লঞ্চের ইঞ্জিন প্রকৌশলী নূরে আলম ঘটনাস্থলে মারা যান। ঘটনার পর পুলিশ নিহতদের লাশ নবীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসেন। এ সময় পরিবারের আহাজারিতে এলাকার পরিবেশ ভারী হয়ে উঠেছে।

ঘটনা সত্যতা নিশ্চিত করে নবীনগর থানা ওসি আব্দুর রাজ্জাক বলেন, বাস ও অটোরিকশা পুলিশের হেফাজতে আনা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক