রাজশাহী থেকে কক্সবাজারে ভ্রমণ, সমুদ্রে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু

কক্সবাজার প্রতিনিধি
০৯ জুন ২০২৫, ১৮:১৪আপডেট : ০৯ জুন ২০২৫, ১৮:১৪

কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী পয়েন্টে গোসলে নেমে বাবা-ছেলের মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) দুপুর ২টার দিকে কক্সবাজার সমুদ্র সৈকতের কলাতলী বিচ পয়েন্টে এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন- শাহীনুর রহমান (৬০) ও তার ছেলে সিফাত (২০)। তারা রাজশাহী থেকে কক্সবাজার সৈকত ভ্রমণে এসেছিলেন।

কক্সবাজার সদর মডেল থানার ওসি ইলিয়াস খান জানান, সৈকতে ভেসে যাওয়ার সময় দায়িত্বরত লাইফগার্ড কর্মীরা তাদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

সৈকতে উদ্ধারকারী সিসিএফ লাইফগার্ডের জ্যেষ্ঠ কর্মী সাইফুল্লাহ সিফাত জানান, বাবা-ছেলে একসঙ্গে গোসলে নেমে ভেসে যাচ্ছিলেন। তখন লাইফগার্ডের কর্মীরা দেখতে পেয়ে দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়। হাসপাতালে নেওয়ার পর তারা অতিরিক্ত রক্ত বমি করে। একপর্যায়ে মৃত্যু বরণ করেন। লাশ কক্সবাজার সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

/এফআর/
সম্পর্কিত
সাগরের সেই ‘মৃত্যুস্থলে’ ভেসে যাচ্ছিলেন চার পর্যটক, উদ্ধার করলো কে?
কক্সবাজার সৈকতে নিখোঁজ পর্যটকের লাশ উদ্ধার
কক্সবাজার সৈকতে পর্যটকদের উপচেপড়া ভিড়
সর্বশেষ খবর
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
চাঁপাইনবাবগঞ্জে বজ্রাঘাতে ৬ জনের মৃত্যু, ৪ জনই গিয়েছিলেন আম কুড়াতে
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বাংলাদেশ মেডিক্যাল বিশ্ববিদ্যালয় আইনের সংশোধন খসড়া অনুমোদন
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
বিচার বিভাগের বাজেট পৃথকীকরণসহ সুপ্রিম কোর্ট সচিবালয় পুনর্গঠনের দাবি
কালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
প্রবাসীদের জন্য সুখবরকালোটাকা ও সম্পদ-কর থেকে সরে আসছে সরকার
সর্বাধিক পঠিত
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক অবরোধ
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
দায়িত্ব ছাড়ার প্রসঙ্গে হুমায়ুন রশীদ চৌধুরীর উদাহরণ টানলেন পররাষ্ট্রমন্ত্রী
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
যুদ্ধবিরোধী প্রস্তাব পাসের পর এবার কী ঘটবে ইরানে
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
শিশু রামিসা হত্যাকাণ্ড: নিজেকে নির্দোষ দাবি ডলারের
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী
মমতার বিরুদ্ধে বিদ্রোহে সফল ঋতব্রত, নেপথ্যে কী