পানিতে হাত থেকে ছুটে যাওয়া ভাতিজাকে বাঁচাতে গিয়ে প্রাণ গেলো চাচারও

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
০৯ জুন ২০২৫, ১৮:৫৯ আপডেট : ০৯ জুন ২০২৫, ১৮:৫৯

চট্টগ্রামের পটিয়ায় ভাতিজাকে সাঁতার শেখাতে গিয়ে পানিতে ডুবে চাচা-ভাতিজার মৃত্যু হয়েছে। সোমবার (৯ জুন) বেলা ১টার দিকে উপজেলার আশিয়া ইউনিয়নের ৭নং ওয়ার্ডের বাথুয়া গ্রামের বজল আহমদ মাস্টারের বাড়িতে এ ঘটনা ঘটে। বিষয়টি নিশ্চিত করেন স্থানীয় ইউপি সদস্য আবুল ফয়েজ। 

নিহতরা হলেন- চাচা মোহাম্মদ নাছির উদ্দীন (৫৮) ও ভাতিজা আরিয়ান (১৫)। আরিয়ান আয়াজ উদ্দিন বাহারের বড় ছেলে। 

জানা যায়, ঈদের ছুটিতে গ্রামের বাড়িতে বেড়াতে আসে চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (চুয়েট) স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির ছাত্র আরিয়ান। সোমবার চাচা নাছির উদ্দীন ভাতিজা আরিয়ানকে সাঁতার শেখাতে বাড়ির পুকুরে নিয়ে যায়। সাঁতার শেখানোর এক পর্যায়ে হাত থেকে ভাতিজা ছুটে যায়। এ সময় আরিয়ান পানিতে ডুবে যায়। ভাতিজাকে খুঁজতে গিয়ে পানির নিচে চাচা নাছির উদ্দীনও ডুবে যায়।

ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, পানিতে চাচা-ভাতিজার লাশ ভেসে উঠলে স্থানীয় লোকজন তাদের উদ্ধার করে। পটিয়ার একটি বেসরকারি হাসপাতালে নিলে এ সময় চিকিৎসক চাচা-ভাতিজাকে মৃত ঘোষণা করেন।

/এফআর/
সম্পর্কিত
একে একে মারা গেলেন বিস্ফোরণের ঘটনায় দগ্ধ ৪ জনই
উত্তরায় বিদ্যুৎস্পৃষ্টে রেস্টুরেন্ট কর্মচারীর মৃত্যু
স্কুলছাত্রীর মৃত্যু ঘিরে নতুন মোড়, কথিত প্রেমিক রাজুর বিরুদ্ধে ধর্ষণ মামলা
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক