কক্সবাজারে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

কক্সবাজার প্রতিনিধি
১৬ জুন ২০২৫, ১১:০৬ আপডেট : ১৬ জুন ২০২৫, ১১:০৬

কক্সবাজারের রামুতে বাস-কাভার্ডভ্যান মুখোমুখি সংঘর্ষে নারী, শিশুসহ তিন জন নিহত হয়েছেন। সোমবার (১৬ জুন) সকাল সাড়ে ৯টার দিকে কক্সবাজার-চট্টগ্রাম মহাসড়কের রামু উপজেলার রশিদ নগর ইউনিয়নের জেটিঘাটা রাস্তার মাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। এ সময় কমপক্ষে ১০ জন আহত হন। আহতদের কক্সবাজার সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- কক্সবাজার সদর উপজেলার পিএমখালী দক্ষিণ পাতলী এলাকার হাবিব উল্লাহ (৫৫) ও তার শিশু ছেলে রিয়াদ। অপরজন রামুর পূর্ব রাজারকুল এলাকার হিমাংসু বড়ুয়ার মেয়ে রিমঝিম বড়ুয়া (২৩)।

রামু হাইওয়ে ক্রসিং থানার ওসি নাসির উদ্দিন জানিয়েছেন, আজ সকাল সাড়ে ৯টার দিকে চট্টগ্রামমুখী পূরবী বাসের সঙ্গে কক্সবাজারমুখী কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এ ঘটনায় নারী, শিশুসহ তিন জন নিহত হয়েছে। লাশের ময়নাতদন্তের জন্য কক্সবাজার সদর হাসপাতালে পাঠানোর প্রস্তুতি চলছে।

/এফআর/
সম্পর্কিত
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
প্রেমিকের বাইক চালাচ্ছিলেন প্রেমিকা, একসঙ্গে দুজনেরই মৃত্যু
ঢাবি শিক্ষকের ছেলের গাড়ির ধাক্কায় ৭ শিক্ষার্থী আহত
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক