১১ দিন পর সচল চট্টগ্রাম বিমানবন্দরের চার নম্বর গেটের বোর্ডিং ব্রিজ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৬ জুন ২০২৫, ১২:৩৮আপডেট : ১৬ জুন ২০২৫, ১২:৩৮

দীর্ঘ ১১ দিন পর চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে সচল হয়েছে নষ্ট হয়ে পড়ে থাকা একটি বোর্ডিং ব্রিজ। বিমানবন্দরের আন্তর্জাতিক অ্যারাইভাল ৪ নম্বর গেটের বোর্ডিং ব্রিজটি ঈদের আগের দিন ৬ জুন যান্ত্রিক ত্রুটির কারণে বিকল হয়ে পড়ে। ত্রুটি সারানোর পর বোর্ডিং ব্রিজটি সোমবার (১৬ জুন) সকাল থেকে পুনরায় চলাচল করছে। বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল এ তথ্য নিশ্চিত করেন। 

তিনি জানান, বিমানবন্দরে ৪ ও ৫ নম্বর গেটে দুটি বোর্ডিং ব্রিজ আছে। উভয় ব্রিজই ২০০১ সালে স্থাপন করা হয়েছিল। নিয়মিত মেরামতের মাধ্যমে এগুলো সচল রাখা হয়। এর মধ্যে ৪ নম্বর গেটের বোর্ডিং ব্রিজ গত ৬ জুন থেকে যান্ত্রিক ত্রুটির কারণে নষ্ট হয়ে পড়ে। এতে  যাত্রীদের চলাচলে মারাত্মক ব্যাঘাত ঘটে। ত্রুটি সারানোর পর আজ সোমবার সকাল থেকে বোর্ডিং ব্রিজটি পুনরায় চালু হয়েছে।

বিমানবন্দর সূত্রে জানা গেছে, বর্তমানে বিমানবন্দরে দুটি বোর্ডিং ব্রিজ আছে। প্রতিদিন ১৪ থেকে ১৮টি আন্তর্জাতিক ফ্লাইটের পাশাপাশি অভ্যন্তরীণ রুটের ৩০ থেকে ৩৫টি ফ্লাইটের যাত্রীরা এই দুটি বোর্ডিং ব্রিজ ব্যবহার করে। ৪ নম্বর গেটের বোর্ডিং ব্রিজ নষ্ট থাকায় ৫ নম্বর গেটে থাকা বোর্ডিং ব্রিজ ব্যবহার করা হয়। তবে একসঙ্গে দুটি ফ্লাইট অবতরণ করলে সে ক্ষেত্রে একটি ফ্লাইটের যাত্রীদের পায়ে হেঁটে চলাচল করতে হয়েছে।

বিমানবন্দরের জনসংযোগ কর্মকর্তা প্রকৌশলী ইব্রাহিম খলিল জানান, শাহ আমানত আন্তর্জাতিক বিমান বন্দরের গেট ৬-এ প্রায় ২০ কোটি টাকা ব্যয়ে একটি নতুন বোর্ডিং ব্রিজের স্থাপনের কাজ চলছে। আগামী আগস্ট মাসের মধ্যে এর কাজ সম্পন্ন হবে বলে আশা করা হচ্ছে। তখন সমস্যা কিছুটা কমে আসবে।

/এফআর/
সম্পর্কিত
চার লেন হচ্ছে তিন মহাসড়ক
১৪ হাজার কোটি টাকা খরচ শেষে চট্টগ্রাম জলাবদ্ধতা থেকে মুক্তি পাবে?
সাড়ে ছয় হাজার কোটি টাকার প্রকল্প, ছয় বছরে অগ্রগতি ৫ শতাংশ
সর্বশেষ খবর
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
ঈদুল আজহা: ১৩ দিনে সড়ক দুর্ঘটনায় নিহত ২৮১
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
এবছরই সব স্কুলে ফিডিং চালুর পরিকল্পনা, পাঠ্যক্রমে খেলাধুলা: শিক্ষামন্ত্রী
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
দুই দল গ্রামবাসীর সংঘর্ষে ৬২ জন আহত
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
বাংলাদেশ সফরের ব্যাখ্যা দিলো আইসিসি
সর্বাধিক পঠিত
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
বাড়লো বিদ্যুতের দাম
বাড়লো বিদ্যুতের দাম
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান
তৃতীয় বিয়ের পিঁড়িতে বসতে যাচ্ছেন আমির খান