বান্দরবানে ঘুরতে গিয়ে ঝরনার পানিতে ভেসে গেছেন আরেক পর্যটক

বান্দরবান প্রতিনিধি
১৯ জুন ২০২৫, ০৯:৩০ আপডেট : ১৯ জুন ২০২৫, ০৯:৩০

বান্দরবানের নাইক্ষ্যংছড়িতে পাহাড়ি ঝরনায় ভেসে গেছেন এক পর্যটক। তার নাম মেহেরাব হোসাইন (১৮)। তিনি মরিচ্যা ওয়াকিয়া হোটেলের মালিক আবুল মঞ্জরের ছেলে।

মঙ্গলবার (১৭ জুন) বিকাল সাড়ে ৪টার দিকে এ ঘটনা ঘটে।

পুলিশ ও স্থানীয়রা জানান, মঙ্গলবার বিকালে নাইক্ষ‌্যংছ‌ড়ির ঘুমধুম ইউনিয়নের ফাত্রাঝিরি এলাকার ভালুকিয়া খালের মংজয়পাড়ার ঝরনায় কক্সবাজারের উখিয়ার হলুদিয়া পালং ইউনিয়নের মরিচ্যা বাজার থেকে ১৮ জনের কিশোর ও তরুণ দলের এক‌টি গ্রুপ ঘুরতে আসেন। তাদের মংজয়পাড়া ও বরইতলির বাসিন্দারা ঝরনায় না যেতে বললেও তারা শোনেননি।

প‌রে ঝরনা থেকে ফেরার পথে প্রবল বৃষ্টি শুরু হলে ভালুকিয়া খালে পাহাড়ি ঢল নামলে সেই ঢলের পানির তীব্র তোড়ে মেহরাব হোসেন ভেসে যায়। এখনও তাকে খুঁজে পাওয়া যায়নি।

ফাত্রাঝিরি এলাকার কিরণ তঞ্চঙ্গ্যা ও সজল বড়ুয়া বলেন, ভালুকিয়া খালের মংজয়পাড়া ঝরনাটি অত্যন্ত দুর্গম ও বিপজ্জনক। এ কারণে দলটিকে সেখানে যেতে মানা করেছিল এলাকার লোকজন।

নাইক্ষ্যংছড়ি থানার ওসি মাসরুরুল হক বলেন, মংজয়পাড়া ঝরনায় নিখোঁজ মেহেরাব হোসাইনের খোঁজ নেওয়া হচ্ছে। ভালুকিয়া খালের আশপাশের লোকজনকেও কোন খোঁজ পেলে জানানোর জন্য বলা হয়েছে।

এদিকে, গত ১২জুন ২২ জনের এক‌টি দল আলীকদ‌মের তৈন খাল পার হওয়ার সময় তিন পর্যটক ভেসে গি‌য়ে নিঁ‌খোঁজ হন। প‌রে শেখ জুবাইরুল ইসলাম ও স্মৃতি আকতার নামের দুই জনের লাশ উদ্ধার করা হলেও এখনও একজন নিখোঁজ রয়েছেন।

/এফআর/
সম্পর্কিত
পূজায় গাড়ি নিয়ে বেরোনোর আগে মাথায় রাখুন ১০ সুরক্ষার নিয়ম
যেখানে নদী আর সেতুর মিতালি, সঙ্গে চোখ জুড়ানো গ্রামবাংলার দৃশ্য
ফ্রান্সের কোলিউর, সমুদ্রসৈকত ও রঙিন গলিপথে কাটান শরতের ছুটি
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক