মন্দিরের জমি দখল করে স্থাপনা নির্মাণের অভিযোগ

কুমিল্লা প্রতিনিধি
২২ জুন ২০২৫, ০৮:৪১ আপডেট : ২২ জুন ২০২৫, ০৮:৪১

কুমিল্লার লালমাই পাহাড়ের চন্ডীমুড়া এলাকার ১৪০০ বছরের পুরনো শিব চন্ডী মন্দিরের জমি দখল করে স্থাপনা নির্মাণ করার অভিযোগ উঠেছে।

জমিটি পৈতৃক দাবি করে শনিবার (২১ জুন) সকালে টিনের ঘর নির্মাণ করেন কুমিল্লা সদর দক্ষিণ উপজেলার বারপাড়া ইউনিয়নের বড় ধর্মপুর গ্রামের আইউব আলীর ছেলে আবদুল আলী। নির্মাণের খবর পেয়ে মন্দিরের সেবায়েত চন্দনা রাহুত বাধা দিতে গেলে উভয়পক্ষের লোকজনের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটে।

দখলের বিষয়ে মন্দির কর্তৃপক্ষ মৌখিকভাবে অভিযোগ করলে শনিবার দুপুরে সদর দক্ষিণ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রুবাইয়া খানম ও সদর দক্ষিণ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল ইসলাম ঘটনাস্থল পরিদর্শন করেন। এ সময় ইউএনও নির্মাণ করা স্থাপনা দুটি সরিয়ে নিতে মৌখিক নির্দেশ দেন।

অভিযুক্ত আবদুল আলী বলেন, ‘জমিটি ক্রয়সূত্রে আমার বাবা মালিক। কিন্তু বিএস খতিয়ানে জমিটি মন্দিরের নামে রেকর্ড হয়েছে। আদালতে আমরা রেকর্ড সংশোধনের মামলা করেছি। আমরা জমিটিতে একটি টিনের ঘর করেছি। তবে ইউএনও ম্যাডাম বলেছে ঘরটি সরিয়ে নিতে।’

শিব চন্ডী মন্দির পরিচালনা কমিটির সভাপতি দীপক সাহা বলেন, ‘চন্ডী মন্দিরের প্রবেশ গেটের পশ্চিম পাশের ছয় শতক জমি মন্দিরের নামে বিএস খতিয়ান রেকর্ড হয়েছে। সম্প্রতি জমিটিতে মন্দিরে আগত পুণ্যার্থীদের জন্য বিশ্রামাগার নির্মাণ করা হয়েছে। কিন্তু শনিবার সকালে হঠাৎ তারা জমিটি দখল করে টিনের ঘর নির্মাণ করে।’

কুমিল্লা সদর দক্ষিণ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রুবাইয়া খানম বলেন, ‘জমিটিতে আদালতের স্থিতি অবস্থা রয়েছে। তাই আবদুল আলীকে রবিবার (২২ জুন) আর মন্দির কমিটিকে সোমবার (২৩ জুন) নিজ নিজ স্থাপনা সরিয়ে নিতে বলেছি। মঙ্গলবার (২৪ জুন) আমি আবার পরিদর্শনে যাবো।’

/কেএইচটি/
সম্পর্কিত
সর্বশেষ খবর
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্যামিলি কার্ডের জন্য টিপসই দিয়ে বিধবা জানলেন ‘বিয়ে হয়ে গেছে’
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের নেপথ্যে কী?
ফ্রান্সজুড়ে শিক্ষার্থীদের বিক্ষোভের নেপথ্যে কী?
শাবানার ভাই ও প্রেমিক দুই চরিত্রে জসীম, জনপ্রিয়  ৫ সিনেমা
শাবানার ভাই ও প্রেমিক দুই চরিত্রে জসীম, জনপ্রিয় ৫ সিনেমা
ইয়াবা কেনা-বেচার তথ্য ফাঁসের শঙ্কায় অটোরিকশাচালক হত্যা, গ্রেফতার ৫
ইয়াবা কেনা-বেচার তথ্য ফাঁসের শঙ্কায় অটোরিকশাচালক হত্যা, গ্রেফতার ৫
সর্বাধিক পঠিত
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
দুই অ্যাকাউন্টে জমা আছে ১১ কোটি টাকা, এক লাখও দিতে পারছে না ব্যাংকটি
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
অগ্রণী ব্যাংকের শাখায় ঢুকে ৫ কর্মকর্তা-কর্মচারীকে গ্রেফতার করলো পুলিশ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
দিনদুপুরে সাব-রেজিস্ট্রারকে তুলে নিয়ে গেলো দুর্বৃত্তরা, ফিরে এসে চুপচাপ
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
সন্ত্রাসী স্বেচ্ছাসেবক দলের বহিষ্কৃত নেতা বগাকে ধরতে অভিযান: ২৪ ঘণ্টা না পেরোতেই ওসিকে বদলি
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে
বাংলাদেশে এসে প্রতারণার শিকার জার্মান পর্যটক, কাঁদছেন থানায় বসে