চাঁদপুরে আ.লীগের প্রতিষ্ঠাবার্ষিকীতে মিছিল করা ৪ জন গ্রেফতার

চাঁদপুর প্রতিনিধি
২৪ জুন ২০২৫, ২০:১৮ আপডেট : ২৪ জুন ২০২৫, ২০:১৮

দলীয় প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝটিকা মিছিল বের করার দায়ে চাঁদপুরের শাহরাস্তিতে চার আওয়ামী লীগ নেতাকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার (২৪ জুন) দুপুরে তাদের আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা সূত্রে জানা গেছে, বাংলাদেশ আওয়ামী লীগের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে সোমবার (২৩ জুন) সন্ধ্যায় উপজেলার টামটা দক্ষিণ ইউনিয়নের ওয়ারুক রেলওয়ে স্টেশন বাজার এলাকার একটি ঝটিকা মিছিল বের করে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলকারীরা পালিয়ে যায়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে বাংলাদেশ সরকার নিষিদ্ধ ঘোষিত সংগঠনের সদস্যপদ গ্রহণ, সংগঠনের আদর্শ ও সত্ত্বাকে সমর্থন, রাষ্ট্রবিরোধী ষড়যন্ত্র, জননিরাপত্তা ও সার্বভৌমত্ব বিঘ্ন করার উদ্দেশে আতঙ্ক সৃষ্টির অভিযোগে ২০০৯ সালের সন্ত্রাসবিরোধী আইনে একটি মামলা করে। মামলায় ৪৩ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত আরও অনেককে আসামি করা হয়। 

রাতে অভিযান চালিয়ে আলীপুর গ্রামের তফাদার বাড়ির আব্দুল হকের ছেলে ফারুক হোসেন (৪৯), রাড়া গ্রামের মুন্সি বাড়ির মৃত নুরুল ইসলামের ছেলে সেলিম মুন্সি (৬৫), আলমগীর হোসেনের ছেলে মেহেদী হাসান (২৬) ও আলীপুর গ্রামের নোয়া বাড়ির মৃত এবায়েত উল্লাহর ছেলে দুলাল তালুকদারকে (৫৫) গ্রেফতার করে।

শাহরাস্তি মডেল থানার ওসি মোহাম্মদ আবুল বাসার জানান, আইনশৃঙ্খলা বজায় রাখতে পুলিশ কাজ করছে। এ বিষয়ে যথাযথ আইনি ব্যবস্থা নেওয়া হবে।

/এফআর/
সম্পর্কিত
সেলিনা হায়াৎ আইভীর বাড়ির ইট খুলে নেওয়ার হুমকি বিএনপি নেতার
আ.লীগ ও বিএনপির কারণে দেশে শান্তি ফিরে আসছে না: নাহিদ ইসলাম
ড. ইউনূসের হেনস্তা ইস্যুতে তথ্য উপদেষ্টা  ‘আওয়ামী সন্ত্রাসীদের’ এ ধরনের কর্মকাণ্ড বিনা চ্যালেঞ্জে ছেড়ে দেওয়া হবে না
সর্বশেষ খবর
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
আশুলিয়ায় কারখানায় নারী শ্রমিকের মৃত্যু, হাসপাতালে লাশ নিয়ে মারামারি
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক