কুমিল্লার এক দোকানে মিললো টিসিবির ১৪৪২ লিটার তেল

কুমিল্লা প্রতিনিধি
০২ জুলাই ২০২৫, ২১:২৫ আপডেট : ০২ জুলাই ২০২৫, ২১:২৫

কুমিল্লার বুড়িচংয়ে মুদি দোকানে অভিযান চালিয়ে ট্রেডিং করপোরেশন অব বাংলাদেশের (টিসিবি) এক হাজার ৪৪২ লিটার তেল জব্দ করা হয়েছে। মঙ্গলবার (১ জুলাই) রাতে কুমিল্লার বুড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের আবিদপুর বাজারের কাউসারের মুদি দোকান থেকে বিপুল পরিমাণ এই তেল জব্দ করা হয়। 
বুধবার (২ জুলাই) এ তথ্য নিশ্চিত করেন বুড়িচং উপজেলা নির্বাহী কর্মকর্তা তানভীর হোসেন।

তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার রাতে টিসিবির পণ্য মজুত ও বিক্রির জন্য সংরক্ষণ করায় উপজেলার আবিদপুর বাজারে অভিযান চালানো হয়। অভিযানে কাউসারের মুদি দোকানে তল্লাশি চালিয়ে ৭৯ কার্টন ভর্তি এক হাজার ৪৪২ লিটার টিসিবির সয়াবিন তেল জব্দ করা হয়। যার মূল্য এক লাখ ৪২ হাজার ২০০ টাকা।

উপজেলা নির্বাহী কর্মকর্তা আরও জানান, টিসিবির এই তেলগুলো কীভাবে ব্যবসায়ীর কাছে এলো, কোন ডিলারের বরাদ্দ করা তেল- এ বিষয়ে তদন্ত করা হচ্ছে। এ ছাড়া জব্দ করা তেলগুলো নিয়ম অনুসারে বিতরণ করা হবে। অভিযানে টিসিবর পণ্য মজুত ও বিক্রির জন্য সংরক্ষণ করার অপরাধে অভিযুক্তকে দুই হাজার টাকা জরিমানা ও তেলগুলো জব্দ করা হয়।

এ বিষয়ে ব্যবসায়ী কাউসার জানান, কুমিল্লা আদর্শ সদর উপজেলার একটি বাজার থেকে কিনে বিক্রির জন্য তিনি এসব তেল মজুত রেখেছিলেন।

/এফআর/
সম্পর্কিত
খোলাবাজারে নিত্যপণ্য বিক্রির পরিকল্পনা করছে টিসিবি
এআইভিত্তিক বাজার বিশ্লেষণ ও ক্রয়ব্যবস্থা আধুনিক করছে টিসিবি
টিসিবির ট্রাক সেল: স্বল্প আয়ের পাশাপাশি মধ্যবিত্তদেরও অপেক্ষা
সর্বশেষ খবর
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
‘আসিফ মাহমুদের অস্ত্রটা কি এখন ইশরাকের কাছে’, প্রশ্ন সারজিস আলমের
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
চট্টগ্রামে প্রধানমন্ত্রীর আগমনকে ঘিরে চলছে ব্যাপক প্রস্তুতি
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
পা মচকে গেলে ঠান্ডা সেঁক, না কি গরম?
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
২৪ রানে ৩ উইকেট হারিয়ে শতরানের জুটি টেলর-আরভিনের
সর্বাধিক পঠিত
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
অপুর সঙ্গে দ্বিতীয় ইনিংস, কে এই আদনান
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
এক জেলাতেই ৭১০ কোটি টাকার সুপারি, চাষে লাভবান কৃষক
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
আমাদের দলের প্রার্থী পাস না করলে সেই ইউনিয়নে কোনও কাজ হবে না: চিফ হুইপ
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে
কক্সবাজারে টুপটুপ রিসোর্টে আগুনের সূত্রপাত যেভাবে