চকরিয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে বাস খাদে, নিহত ২

কক্সবাজার প্রতিনিধি
০৪ জুলাই ২০২৫, ০৮:১৮ আপডেট : ০৪ জুলাই ২০২৫, ০৮:১৮

চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুজন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৬ জন যাত্রী।

বৃহস্পতিবার (৩ জুলাই) রাত ১২টার দিকে কক্সবাজারের চকরিয়ার উপজেলার হারবাংয়ের গয়ালমারা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে হতাহতদের নাম-পরিচয় জানা যায়নি।

চকরিয়া ফায়ার সার্ভিসের ভারপ্রাপ্ত ইনচার্জ মো. সেলিম উদ্দিন বলেন, ‘চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের চকরিয়ার হারবাং এলাকায় যাত্রীবাহী হানিফ পরিবহনের একটি বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে উল্টে যায়। এতে গাড়িতে থাকা অনেক যাত্রী বাসের ভেতরে আটকে পড়েন। পরে চিরিংগা হাইওয়ে পুলিশ, ফায়ার সার্ভিসের টিম এবং স্থানীয় লোকজন উদ্ধার তৎপরতা চালিয়ে ৬ জন যাত্রীকে জীবিত উদ্ধার করে চকরিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে পাঠায়। এ ছাড়া দুজনকে বাসের নিচ থেকে মৃত অবস্থায় উদ্ধার করা হয়। তাদের হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। তবে হতাহতদের নাম এখনও জানা যায়নি। যাত্রীবাহী হানিফ পরিবহনের বাসটি চট্টগ্রাম থেকে কক্সবাজার যাচ্ছিল।’

তিনি আরও বলেন, ‘রাত আড়াইটা পর্যন্ত বাসটি উদ্ধারে কাজ করেছে ফায়ার সার্ভিস। পুরো বাসটি তল্লাশি চালানো হয়েছে, তবে আর কোনও যাত্রীকে বাসের নিচে পাওয়া যায়নি।’

/কেএইচটি/
সম্পর্কিত
মাদকের টাকা না পেয়ে মায়ের ওপর হামলা, ঠেকাতে গিয়ে প্রাণ গেলো কাকির
শ্যামলী ওভারব্রিজের নিচে রাস্তা পারাপারের সময় গাড়ির চাপায় ২ নারী নিহত 
স্কুলে ঢুকে গুলি চালালো ১৬ বছরের কিশোর, ৩ শিশুসহ নিহত ৪
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক