মেয়ের জন্মদিনের অনুষ্ঠান থেকে আ.লীগ নেতাকে ধরে পুলিশে সোপর্দ

নিজস্ব প্রতিবেদক, চট্টগ্রাম
১৩ জুলাই ২০২৫, ১৪:৫৪ আপডেট : ১৩ জুলাই ২০২৫, ১৪:৫৪

চট্টগ্রামের পটিয়া উপজেলা আওয়ামী লীগের (কার্যক্রম নিষিদ্ধ) যুগ্ম আহ্বায়ক ও কচুয়াই ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ইনজামুল হক জসিমকে (৪৯) তার মেয়ের জন্মদিনের অনুষ্ঠান থেকে ধরে পুলিশে সোপর্দ করেছে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা।

শনিবার (১২ জুলাই) রাত ১১টার দিকে চট্টগ্রাম বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও এনসিপির নেতাকর্মীরা তাকে নগরের ২ নম্বর গেট এলাকায় সুলতান ডাইন রেস্টুরেন্ট থেকে পাঁচলাইশ থানা পুলিশের সহায়তায় আটক করে। ওই রেস্টুরেন্টে তার মেজ মেয়ে ওয়াফিয়া ইনজামের জন্মদিন পালন করা হচ্ছিল বলে সংশ্লিষ্টরা জানিয়েছেন।

জানা গেছে, পটিয়া উপজেলা ছাত্রলীগের (নিষিদ্ধঘোষিত) সাবেক আহ্বায়ক ছিলেন এস এম ইনজামুল হক জসিম। গত বছরের ৪ আগস্ট পটিয়ায় বৈষম্যবিরোধী ছাত্র-জনতার মিছিলে গুলি ও হামলার অভিযোগে তার বিরুদ্ধে পটিয়া থানায় বেশ কয়েকটি মামলা দায়ের করা হয়েছে।

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের মুখ্য সংগঠক তওসিফ ইমরোজ তার ফেসবুক পোস্টে জসিম চেয়ারম্যানকে গ্রেফতারের ভিডিও ও ছবি পোস্ট করে লেখেন, ‘যেসব আওয়ামী লীগের দোসররা মনে করে জুলাই হারিয়ে গেছে, তারা মুক্ত বাতাসে ঘুরতে পারবে, আমি বলি তারা ঘুমের ঘোরে আছে। আমরা আওয়ামী লীগের প্রশ্নে কোনও ছাড় দেবো না।’

পাঁচলাইশ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোলাইমান বিষয়টি নিশ্চিত করে বাংলা ট্রিবিউনকে বলেন, ‘ছাত্রদের সহায়তায় পটিয়া থানার তথ্যের ভিত্তিতে ইনজামুল হক জসিমকে দুই নম্বর গেট এলাকা থেকে শনিবার রাতে গ্রেফতার করা হয়। তার বিরুদ্ধে পটিয়া থানায় মামলা আছে। এ কারণে তাকে পটিয়া থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।’

/কেএইচটি/
সম্পর্কিত
গোপন খবরে অভিযান চালিয়ে ছাত্রলীগ নেত্রীকে গ্রেফতার
রাষ্ট্রদ্রোহ মামলা: অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা দেবাশীষ-গুলশান আরা কারাগারে
যুব উন্নয়নের প্রশ্নফাঁস: গ্রেফতার ৭ জনের পাঁচজনই সরকারি কর্মচারী
সর্বশেষ খবর
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
উত্তরায় মিনিসোর ফ্ল্যাগশিপ স্টোরের যাত্রা শুরু
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
শনিবার জবিতে আবারও গরুভোজের আয়োজন, থাকছে কাওয়ালি সন্ধ্যা
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
পূজামণ্ডপে কিশোর গ্যাংয়ের সংঘর্ষ রোধ, আনসার সদস্যদের হাতে আটক ৭
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
মেসি-পরবর্তী আর্জেন্টিনার দুই প্রতিপক্ষের নাম ঘোষণা
সর্বাধিক পঠিত
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
মৃত্যুর ৪ দিন পর দাফন, নাসিমা খানের জানাজায় ছিলেন না বড় কোনও তারকা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
ডিসির নির্দেশে রাতারাতি বদলে গেলো দেশলাই কাঠির প্রতিমা
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে সচিবালয়ে রাতে থাকছেন আমিনুল হক
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
সরকারি মাঠ দখলের অভিযোগ জামায়াত নেতার বিরুদ্ধে, বললেন ‘এখন আমাদের সময়’
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক 
বিএসএফের ধরে নিয়ে যাওয়া ২ পুলিশ সদস্য কেমন আছেন, জানালেন বিজিবি পরিচালক