ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট, তিন ঘণ্টায় ১২ কিলোমিটার পার

ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
১৫ জুলাই ২০২৫, ১৭:২৮আপডেট : ১৫ জুলাই ২০২৫, ১৭:২৮

ঢাকা-সিলেট মহাসড়কে খানাখন্দের কারণে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত ২১ কিলোমিটারজুড়ে তীব্র যানজটের সৃষ্টি হয়েছে। ধীরগতিতে চলাচল করছে যানবাহন। ঘণ্টার পর ঘণ্টা যানজটের কারণে যাত্রী ও পরিবহন চালকরা চরম ভোগান্তি পড়েছেন।

পরিবহন চালক এবং যাত্রীরা জানান, খানাখন্দে পরিবহনের ধীরগতির কারণে মহাসড়কে সৃষ্টি হচ্ছে তীব্র যানজট। ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোল চত্বর এবং সরাইল বিশ্বরোড অংশের দীর্ঘদিন ধরে নাজুক অবস্থা।

এনা পরিবহনের চালক আবু কালাম বলেন, মঙ্গলবার সকালে ঢাকা থেকে সিলেটের উদ্দেশে রওনা হয়েছি। এসে ভৈরব সেতু থেকে যানজটে পরেছি। তিন ঘণ্টায় অতিক্রম করেছি ১২ কিলোমিটার। চরম ভোগান্তিতে আছি।

প্রতিদিনই ব্রাহ্মণবাড়িয়া অংশে এই মহাসড়কে দীর্ঘ যানজট লেগে থাকে। এতে চরম বিপাকে পড়েন যাত্রী ও চালকরা। এমন অবস্থার জন্য ট্রাফিক পুলিশ এবং খানাখন্দের জন্য সড়ক বিভাগের গাফলতিকে দায়ী করেন যাত্রীরা।

খাটিহাতা হাইওয়ে থানার সার্জেন্ট সুজা ইসলাম বলেন, আমরা আমাদের সাধ্য অনুযায়ী যানজট নিয়ন্ত্রণের চেষ্টা করছি। তবে যতক্ষণ না পর্যন্ত মহাসড়কটি মেরামত না হবে ততক্ষণ এই যানজটের সমস্যা থেকে সহসাই মুক্তি পাওয়া যাবে না।

উল্লেখ্য, শুক্রবার (১১ জুলাই) বিকাল থেকে নাজুক মহাসড়কটি মেরামতের কাজ শুরু হওয়ার কথা থাকলেও কাজ করার কোনও দৃশ্য চোখে পড়েনি।

/এফআর/
সম্পর্কিত
ঈদের ছুটির শেষ দিনেও ফাঁকা রাজধানী, নেই যানজট
ঈদ শেষে ঢাকায় ফিরছে মানুষ, পদ্মা সেতুতে নেই যানজট
যানজট কমছে ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে
সর্বশেষ খবর
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
আদালতে আত্মসমর্পণের পর কারাগারে আওয়ামী লীগের ১৪ নেতা
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
নেতানিয়াহুকে ‘পাগল’ বলার কথা স্বীকার ট্রাম্পের
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
সোনাক্ষির সুস্থতায় কাজে লাগছে হোমিওপ্যাথি, বিতর্কে নেটিজেনরা
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
নিজের বিড়ালকে আলিঙ্গন করার দিন আজ
সর্বাধিক পঠিত
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
ইউএনজিএ’র সভাপতি হিসেবে কী সুবিধা পাবেন খলিলুর রহমান, দায়িত্ব কী  
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
খাবার মুখে দেওয়ার সময় স্বাস্থ্যমন্ত্রীর চামচে ফুঁ দেওয়া লোকটি কে
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
চট্টগ্রামে ৬০ কোটি টাকায় আনা জাহাজে মার্কিন নিষেধাজ্ঞা, বেকায়দায় আমদানিকারক
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
ইউনিটপ্রতি কত বাড়লো বিদ্যুতের দাম
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের
অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম দুই ওয়ানডের দল ঘোষণা বাংলাদেশের